অজু করতে গিয়ে লেকের পানিতে ডুবে ব্রিটিশ বাংলা‌দেশি যুবকের মৃত্যু

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৮ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৮

যুক্তরাজ্যের ওয়েলসে ছুটি কাটানোর সময় লেকের পানিতে অযু করতে গিয়ে ডুবে মারা গেছেন ব্রিটিশ-বাংলাদেশি তরুণ নাঈম ইসলাম (২০)। স্থানীয় সময় শ‌নিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

রবিবার বি‌কা‌লে তার লাশ উদ্ধার হ‌লেও ময়নাতদন্ত শে‌ষ না হওয়ায় এখ‌নও মর‌দেহ পায়‌নি প‌রিবার। প‌রিবা‌রের সদস‌্যরা সবাই তার মরদেহের অপেক্ষায় ওয়েলসে অবস্থান কর‌ছেন। পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ তরুণ সিলেটের দক্ষিণ সুরমার হাজী আনোয়ার একাডেমির চেয়ারম্যান হাজী মোহাম্মদ নুরুল ইসলামের মেজো ছেলে। দুইদিন আগে তিনি ওয়েলসে অবকাশ যাপনে গিয়েছিলেন।

নাঈমের মামা সি‌দ্দিকুর রহমান জানান, তিন বন্ধু হাই‌কিং কর‌ছিলেন একজন ক্লান্ত হ‌য়ে হোটে‌লে চ‌লে গেলে। নাঈম ও তার অপর বন্ধু ঐ লে‌কে যান। তার সা‌থে থাকা বন্ধু লে‌কের পা‌নিতে অজু করতে গেলে জামা-কাপড় ভি‌জে যায়। এরপর নাঈম অজু কর‌তে নে‌মে পা‌নি‌তে প‌ড়ে যান, সাহায্যের জন্য চিৎকার কর‌তে থা‌কে। প‌রে লাঠি দি‌য়ে তা‌কে বাঁচা‌নোর চেষ্টা কর‌লেও ফল হয়নি।

লেক‌টি দুশ মিটা‌রের বে‌শি দীর্ঘ। ঘটনার সময় প্রচন্ড ঝড় হ‌চ্ছিল। পর‌দিন র‌বিবার পু‌লিশ ও কোস্টগার্ড এসে মরদেহ উদ্ধার ক‌রেন। নাঈম সাতার না জানায় পানিতে দ্রুত ত‌লি‌য়ে যান। তারা পূর্ব লন্ড‌নের টাওয়ার হ‌্যাম‌লেট‌সের বসবাস করতেন।

নাঈমের বাবা মোহাম্মদ নুরুল ইসলাম সোমবার দুপুরে এ প্রতি‌বেদককে জানান, ময়নাতদন্তের রি‌পোর্ট, ডেথব‌ডি য‌দি মঙ্গলবার পাওয়া যায় তাহ‌লে পূর্ব লন্ড‌নে বুধবার জানাজা হ‌বে। জানাজার সময় ‌নির্ভর কর‌ছে ডেথব‌ডি পাওয়া ওপর।

/এসএইচএম/
সম্পর্কিত
পুরুষকে ঘিরে ঈর্ষা-দ্বন্দ্ব: যুক্তরা‌জ্যে বাড়‌ছে নারীর হাতে নারী খু‌ন
যাকে হত্যার অভিযোগে জেলে যেতে হয়েছিল, সাত বছর পর জীবিত মিললো সেই নারী
ইরানে ফের হামলার ছক? আইজেনকোটের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক
সর্বশেষ খবর
ঘরে আগুনের ঘটনার মধ্যে এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে থানায় মামলা
ঘরে আগুনের ঘটনার মধ্যে এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে থানায় মামলা
অন্যরকম বাজার, যেখানে ফেলনা প্লাস্টিকে মেলে নিত্যপণ্য
অন্যরকম বাজার, যেখানে ফেলনা প্লাস্টিকে মেলে নিত্যপণ্য
ব্রিটিশ কাউন্সিলের স্কলার্স অ্যাওয়ার্ড পেলেন ৬৪ শিক্ষার্থী
ব্রিটিশ কাউন্সিলের স্কলার্স অ্যাওয়ার্ড পেলেন ৬৪ শিক্ষার্থী
পুরুষকে ঘিরে ঈর্ষা-দ্বন্দ্ব: যুক্তরা‌জ্যে বাড়‌ছে নারীর হাতে নারী খু‌ন
পুরুষকে ঘিরে ঈর্ষা-দ্বন্দ্ব: যুক্তরা‌জ্যে বাড়‌ছে নারীর হাতে নারী খু‌ন
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা