ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৬, ১৭:০৪আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১৭:০৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে শিবির ও ছাত্রদলের মধ্যকার সংঘর্ষের ঘটনা তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে এই তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ সদস্যের এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. শান্টু বড়ুয়া, সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব এবং সহকারী প্রক্টর মীর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আলী। এছাড়া ফজলুল হক মুসলিম হলের সহকারী আবাসিক শিক্ষক ড. মো. আল আমীন সিকদারকে কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গঠিত এই কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, রবিবার (১৬ আগস্টে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের এক শিক্ষার্থীকে প্রভোস্টের কক্ষে আটকে রেখে ভয়ভীতি দেখানো ও জোর করে বক্তব্য নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনের পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা। এ দাবিকে কেন্দ্র করে  ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে প্রভোস্টকে তালাবদ্ধ করলেন ডাকসু নেতারা
ঢাবি অধ্যাপক কাবেরী গায়েনকে ‘হয়রানি’র প্রতিবাদে বিক্ষোভ
ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে ‘গোপন তৎপরতা’র অভিযোগ, খতিয়ে দেখতে কমিটি
সর্বশেষ খবর
হেরোইন উদ্ধারের মামলায় মাদক কারবারির যাবজ্জীবন
হেরোইন উদ্ধারের মামলায় মাদক কারবারির যাবজ্জীবন
শতভাগ জিপিএ-৫ নিয়ে বিতর্ক, নরসিংদীর সেই স্কুলকে শোকজ
শতভাগ জিপিএ-৫ নিয়ে বিতর্ক, নরসিংদীর সেই স্কুলকে শোকজ
এসএসসির পুনর্মূল্যায়নে আবেদন জমা পড়েছে ১২ লাখের বেশি 
এসএসসির পুনর্মূল্যায়নে আবেদন জমা পড়েছে ১২ লাখের বেশি 
১৮০ দিনে বিনিয়োগ আহরণে কতটা এগোলো সরকার
১৮০ দিনে বিনিয়োগ আহরণে কতটা এগোলো সরকার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’