রাজধানীর মিরপুরে গাড়িচাপায় ঢাকা ওয়াসার এক কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম শামীম (৪৭)। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকার সেনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, তিনি সকালে সেখানে কবর্তব্যরত অবস্থায় ছিলেন। এ সময় একটি গাড়ি চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।









