৯৯৯ সেবায় বিলম্ব, হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৫ আগস্ট ২০২৬, ১৭:০৫আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১৭:০৫

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রমে বিলম্ব, একাধিকবার কল অন্যত্র স্থানান্তর এবং দ্রুত পুলিশি সহায়তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতার অভিযোগে রুল জারি করেছেন হাইকোর্ট।

জনস্বার্থে করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (২৫ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সায়কা কবির।

রুলে জানতে চাওয়া হয়েছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রমে বিলম্ব, বারবার কল অন্যত্র স্থানান্তর, কার্যকর জিপিএস-ভিত্তিক লোকেশন ও কলার শনাক্তকরণ ব্যবস্থা নিশ্চিত করতে ব্যর্থতা এবং নিকটতম পুলিশ ফোর্স, টহল দল বা ইউনিট দ্রুত মোতায়েনে ব্যর্থতাকে কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না।

একইসঙ্গে কার্যকর ‘জিরো এফআইআর’ ব্যবস্থা প্রণয়ন, বাস্তবায়ন ও বজায় রাখতে ব্যর্থতার কারণে নাগরিকের সময়মতো পুলিশি সুরক্ষা ও আইনের আশ্রয় পাওয়ার অধিকার ক্ষুণ্ন হয়েছে কি না, তাও জানতে চেয়েছেন আদালত।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিচালক বা অফিসার ইনচার্জ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

/বিআই/এম/
সম্পর্কিত
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে হাইকোর্টের নির্দেশ
জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় তিন সদস্যের কমিটি, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন
সর্বশেষ খবর
ব্রুকের ব্যাটে ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
ব্রুকের ব্যাটে ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
ঘরেই উৎপাদন করা যাবে বিদ্যুৎ, বিক্রি করতে পারবেন সরকারের কাছে
ঘরেই উৎপাদন করা যাবে বিদ্যুৎ, বিক্রি করতে পারবেন সরকারের কাছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু
স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা