ইকরার মৃত্যু: মাকে নিয়ে আদালতে আলভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৬, ১৪:৫২আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১৪:৫২

স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বিচারিক আদালতে মাকে নিয়ে হাজির হয়েছেন অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে যাহের আলভী।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে আলভী ও তার মা নাসরিন সুলতানা হাজিরা দেন।

এদিন মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন জমা দিতে পারেননি। এজন্য আগামী ২৮ সেপ্টেম্বর প্রতিবেদন জমার দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘এদিন নাসরিন সুলতানার জামিন স্থায়ী করার আবেদন করা হয়। তবে আদালত ধার্য তারিখ পর্যন্ত তার জামিন বর্ধিত করেছেন।’

হাজিরা শেষে আদালত থেকে মাকে নিয়ে বের হওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে যাহের আলভী বলেন, ‘আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।’

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি পল্লবীর ডিওএইচএসের বাসায় বেলা পৌনে ১২টার দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আলভীর স্ত্রী ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করাসহ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

এদিকে ইকরার আত্মহত্যার পর ওই রাতেই মামলা করেন বাবা কবির হায়াত খান। দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে মামলায় অভিযোগ করেন তিনি।

গত ৪ জুন আলভীর মা নাসরিন সুলতানা আত্মসমর্পণ করে জামিন পান। ১৮ জুন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন যাহের আলভী। তবে আদালত সেদিন জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুই দিনের রিমান্ডেও নেওয়া হয়। সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন আলভী।

/এআই/এনআই/
সম্পর্কিত
ঘটনার পেছনে বড় কোনও শক্তি আছে, আড়ালে কারা জানতে চান শিক্ষক গণপতির ভাই
সরকারি কর্মকর্তাদের চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন না করার নির্দেশ
স্ত্রীর দায়ের করা পর্নোগ্রাফি মামলায় স্বামী গ্রেফতার
সর্বশেষ খবর
বাংলাদেশকে এত ভালো করতে দেখে দারুণ লেগেছিল: স্টিভ ওয়াহ
বাংলাদেশকে এত ভালো করতে দেখে দারুণ লেগেছিল: স্টিভ ওয়াহ
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু
‘৪৫০ টাকার গ্যাসে ১৫০ টাকার বাতাস’
‘৪৫০ টাকার গ্যাসে ১৫০ টাকার বাতাস’
মিলিটারি পুলিশ-আরভিঅ্যান্ডএফ কোরের সক্ষমতা বাড়ানোর তাগিদ সেনাপ্রধানের 
মিলিটারি পুলিশ-আরভিঅ্যান্ডএফ কোরের সক্ষমতা বাড়ানোর তাগিদ সেনাপ্রধানের 
সর্বাধিক পঠিত
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির