সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৬, ১৬:৩২আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১৬:৩২

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার, ১১ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে জাতীয় সংসদে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অথিবেশনের প্রথম কার্য দিবসে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অথিবেশনের প্রথম কার্য দিবসে এ শোক প্রস্তাব উত্থাপন করেন।

যাদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে তারা হলেন— বিএনপির সাবেক সংসদ সদস্য মো. রুস্তম আলী মোল্লা, জামায়াতের সাবেক সংসদ সদস্য ফরিদ উদ্দিন চৌধুরী, বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হারুন আল রশীদ, জাসদের সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন মিয়া, আওয়মী লীগের সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ।

জাতীয় পার্টি ও বিএনপির সাবেক সংসদ সদস্য শরফউদ্দিন খসরু, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী, ইসলামী ঐক্যজোটের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু, আওয়া মী লীগের সাবেক মন্ত্রী সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সতীশ চন্দ্র রায়, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ রফিকুল ইসলাম, জাতীয় পার্টির সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মহব্বত জান চৌধুরী, জামায়াতের সাবেক সংসদ সদস্য আবু সাদত মোহাম্মদ আবু সাঈদ, জামায়াতের সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুল আজিজ এবং বিএনপির সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী ফজলুর রহমান (বিএনপি)।

এছাড়া একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী, একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার, বিশিষ্ট রাজনৈতিক চিন্তাবিদ, লেখক ও গবেষক, শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ ডা. মকবুল হোসেনের মৃত্যুতে জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

অন্যদিকে নেপালের আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে জাতীয় সংসদে গভীর শোক প্রকাশ, নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করা হয়। এছাড়া দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রাণহানিতে জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানায়। 

পরে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাবটি গ্রহণ করা হয়।

মৃত্যুবরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনা করে সংসদে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

/এসএমএ/আইএএম/
সম্পর্কিত
মব-সহিংসতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী  
স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করতে পেরেছেন, নাকি ব্যর্থ: জানতে চান হাসনাত
এডিপি বাস্তবায়নে ধীরগতির ১৪ কারণ চিহ্নিত, গতি বাড়াতে সরকারের নানা উদ্যোগ
সর্বশেষ খবর
ক্রোয়েশিয়ান গোলরক্ষক এখন বার্সেলোনার 
ক্রোয়েশিয়ান গোলরক্ষক এখন বার্সেলোনার 
সংসদে হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী: ‘এটা প্রশ্ন, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’
সংসদে হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী: ‘এটা প্রশ্ন, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’
জশনে জুলুসের অনুষ্ঠানে ২৭টি মোবাইল চুরি করে পুলিশের হাতে ধরা
জশনে জুলুসের অনুষ্ঠানে ২৭টি মোবাইল চুরি করে পুলিশের হাতে ধরা
মব-সহিংসতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী  
মব-সহিংসতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী  
সর্বাধিক পঠিত
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ