স্বামীর সঙ্গে সম্পর্কের কারণে বান্ধবীকে খুন, স্বামী-সহযোগী রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ আগস্ট ২০২৬, ১৭:১৯আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১৭:১৯

রাজধানীর সবুজবাগে ছুরাইয়া আক্তার ফালানী নামে এক তরুণীর খণ্ডিত লাশ উদ্ধারের মামলায় তার বান্ধবী নুসরাত জাহান সাহিদার স্বামী মনজুরুল ইসলাম রাব্বী এবং সহযোগী শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড দিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিমান্ডের আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই মমিনুল ইসলাম রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

বুধবার (২৬ আগস্ট) রাতে সবুজবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার এসআই নূরে আলম সিদ্দিকী আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবী খলিলুর রহমান (আসাদ) রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন।

শুনানি নিয়ে আদালত আসামিদের চার দিনের রিমান্ডের আদেশ দেয়।

গত ৬ অগাস্ট সবুজবাগের মাদারটেক বাগানবাড়ির গরুর খামার লাগোয়া সেতুর নিচ থেকে একটি খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করে পুলিশ। পরে ছবি দেখে দেহাংশটি ছুরাইয়া আক্তার ওরফে ফালানীর বলে শনাক্ত করেন তার মা-বাবা। ১৯ বছর বয়সি ফালানী মুন্সীগঞ্জের ঢালীকান্দি গ্রামের বজলুল ব্যাপারীর মেয়ে।

এ ঘটনায় ওই দিনই অজ্ঞাতদের আসামি করে সবুজবাগ থানায় মামলা দায়ের করেন এসআই রাশেদুল হাসান।

ঘটনার বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই নূরে আলম সিদ্দিকী বলেন, ‘ব্যক্তিগত শত্রুতা থেকে এ খুনের ঘটনা। সাহিদার স্বামী রাব্বির সঙ্গে ফালানী অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি সাহিদা জেনে যায়। ঘটনার দিন রাব্বির সঙ্গে ফালানিকে অন্তরঙ্গ অবস্থায় তাদের দেখে ফেলে সাহিদা। এ সময় সাহিদা ছুরি দিয়ে আঘাত করে খুন করে ফালানীকে। পরে লাশ গুমের জন্য সাহিদার সঙ্গী শাওন নামে আরেকজন নিহতের মাথা বিচ্ছিন্ন করে।’

 

/এআই/এনআই/এসটি/
সম্পর্কিত
স্ত্রীসহ নভোথিয়েটারের সাবেক মহাপরিচালক আরশাদ উল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা
শেখ পরশসহ যুবলীগের তিনজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা
কেবল প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ বন্ধে আইনি নোটিশ
সর্বশেষ খবর
জো বাইডেনের স্মৃতিকথাসহ আসছে যে ৫ বই
জো বাইডেনের স্মৃতিকথাসহ আসছে যে ৫ বই
হিমালয়ের কৈলাস মানস সরোবর যাত্রা কেন এত গুরুত্বপূর্ণ?
হিমালয়ের কৈলাস মানস সরোবর যাত্রা কেন এত গুরুত্বপূর্ণ?
শাড়িতে মালাইকার নতুন অবতার, নজর কাড়লো স্টেটমেন্ট জ্যাকেট
শাড়িতে মালাইকার নতুন অবতার, নজর কাড়লো স্টেটমেন্ট জ্যাকেট
‎‎নির্বাচনি ইশতেহারের সুফল পেতে কিছুটা সময় দিতে হবে: নজরুল ইসলাম খান
‎‎নির্বাচনি ইশতেহারের সুফল পেতে কিছুটা সময় দিতে হবে: নজরুল ইসলাম খান
সর্বাধিক পঠিত
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?