ট্রাফিক আইন লঙ্ঘন: দুই দিনে ৪১১৮ মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৬, ২১:৪০আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ২১:৪০

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ৪ হাজার ১১৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। মঙ্গলবার ও বুধবার (২৫ আগস্ট ও ২৬ আগস্ট) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্র জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ২৪টি বাস, একটি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৮৯টি মোটরসাইকেলসহ মোট ২৪১টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ২৩টি বাস, ৩৩টি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ১৮৫টি মোটরসাইকেলসহ মোট ৩৬৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৯টি বাস, দুটি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যান, ৯২টি সিএনজি ও ১৮৪টি মোটরসাইকেলসহ মোট ৪২৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬৪টি বাস, ৫৬টি ট্রাক, ৫৬টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি ও ১৬২টি মোটরসাইকেলসহ মোট ৫৯২টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২২টি বাস, ছয়টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৭৩টি সিএনজি ও ১৬৭টি মোটরসাইকেলসহ মোট ৩৮০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৭টি বাস, ২২টি ট্রাক, ৩৪টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজি, ২৮৫টি মোটরসাইকেলসহ মোট ৫৫৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৯২টি বাস, ৩৪টি ট্রাক, ৪৫টি কাভার্ডভ্যান, ১৭০টি সিএনজি ও ৩৬০টি মোটরসাইকেলসহ মোট ৯৪৪টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৭০টি বাস, ৮টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ৭৭টি সিএনজি ও ২২৬টি মোটরসাইকেলসহ মোট ৬১২টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৯৫৮টি গাড়ি ডাম্পিং ও ৪০২টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. আকতার হোসেন বলেন, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান চলবে।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
ঢাকার তিন থানায় গ্রেফতার ৬০
মিরপুর থানার অভিযানে গ্রেফতার ৫৫
ডিএমপির অভিযানে ৫৬০ জন গ্রেফতার, ৪৬টি মামলা
সর্বশেষ খবর
রাজনৈতিক বিবেচনায় পুলিশে নিয়োগের তদন্ত শেষ পর্যায়ে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক বিবেচনায় পুলিশে নিয়োগের তদন্ত শেষ পর্যায়ে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
যেখানে তৈরি হচ্ছিল ফুচকা-চটপটি, তার পাশেই ইঁদুর ও কবুতরের বিষ্ঠা
যেখানে তৈরি হচ্ছিল ফুচকা-চটপটি, তার পাশেই ইঁদুর ও কবুতরের বিষ্ঠা
ইরান-যুক্তরাষ্ট্রের সংলাপ ফেরাতে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী
ইরান-যুক্তরাষ্ট্রের সংলাপ ফেরাতে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী
পূর্ণাঙ্গ সংস্কার পাশ কাটিয়ে খণ্ডিত পথে যাওয়া হচ্ছে: বিরোধীদলীয় নেতা
পূর্ণাঙ্গ সংস্কার পাশ কাটিয়ে খণ্ডিত পথে যাওয়া হচ্ছে: বিরোধীদলীয় নেতা
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন