রাজধানী‌তে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ আগস্ট ২০২৬, ১১:৪৭ আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১১:৪৭

রাজধানীর শাহ আলী থানা এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে শাহ আলী থানা পুলিশ।

পু‌লিশ বল‌ছে, বুধবার (২৬ আগস্ট) বিকেলে শাহ আলী থানার রয়েল সিটি পকেট গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গে‌ছে। শিশুটির প্রস্রাবের সময় জ্বালাপোড়া হলে তার মা তাকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে ধর্ষণের শিকার হয়েছে বলে ধারণা করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।  

পরে শিশুটির মা তাকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করলে সে জানায়, পাশের বাসার ভাড়াটিয়া সুমন তাকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেছে। এ ঘটনায় শিশুটির মা বৃহস্পতিবার (২৭ আগস্ট) শাহ আলী থানায় মামলা দায়ের করেন।

ডিএম‌ডির ডি‌সি (মি‌ডিয়া) মো. আকতার হো‌সেন ব‌লেন, মামলার পর বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে শাহ আলী থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে তার বাসা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
          

/এসএন‌কে/আইএএম/
সম্পর্কিত
পোশাক শ্রমিকদের আন্দোলন কোন পথে
দেশ ছেড়েছেন ‘কোটি টাকা ঘুষ চাওয়া’ সাবেক প্রসিকিউটর সাইমুম
বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ 
সর্বশেষ খবর
খুলনায় তাঁতি দল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার, বহিষ্কার ছাত্রদল নেতা 
খুলনায় তাঁতি দল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার, বহিষ্কার ছাত্রদল নেতা 
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত
‘কারখানা ভাঙচুর করছে অনুপ্রবেশকারীরা’, কর্মীদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের
‘কারখানা ভাঙচুর করছে অনুপ্রবেশকারীরা’, কর্মীদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের
পল্লবীতে ককটেল বিস্ফোরণে কুরিয়ারের এক কর্মী আহত 
পল্লবীতে ককটেল বিস্ফোরণে কুরিয়ারের এক কর্মী আহত 
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ