বাসচাপায় পথচারী নিহত, চালক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৬, ১৪:৪৪আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১৪:৪৪

রাজধানীর যাত্রাবাড়ীতে বাস চাপায় এক পথচারী নিহত হয়েছেন। রবিবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। পরে বাস ও এর চালক মো. সাইফুলকে (২৬) আটক করেছে যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ।

ট্রাফিক পুলিশের যাত্রাবাড়ী জোন সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১১টার দিকে বাসটি এক পথচারীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক পুলিশ তাৎক্ষণিকভাবে রাস্তা বন্ধ করে দেয় এবং ধাওয়া করে শনির আখড়া এলাকা থেকে চালকসহ বাসটিকে আটক করতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, বাসের নিচে চাপা পড়া ওই পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক চালক ও বাসটিকে যাত্রাবাড়ী থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে যাত্রাবাড়ী ট্রাফিক জোন।

/আইএ/আরকে/
সম্পর্কিত
বাসের ধাক্কায় সড়কে ঝরলো ৩ বন্ধুর প্রাণ 
১৬০ মৃত্যু, দায় কার—রাজশাহীর সড়কে কেন থামছে না দুর্ঘটনা?
রংপুরে চার খুন: এবার সিদ্ধার্থের বাবা-ভাই আটক
সর্বশেষ খবর
হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো নুরুল ইসলাম সুজন ও শাহজাহান ওমরকে
হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো নুরুল ইসলাম সুজন ও শাহজাহান ওমরকে
মানবপাচারের শিকার বাংলাদেশিদের ফেরাতে চালু হলো ‘রিপ্যাট্রিয়েশন ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম’
মানবপাচারের শিকার বাংলাদেশিদের ফেরাতে চালু হলো ‘রিপ্যাট্রিয়েশন ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম’
চেলসিতে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক
চেলসিতে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল