৮০ লাখ টাকা ঘুষ দাবি, ১ লাখ টাকাসহ দুদকের ফাঁদে সার্ভেয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৬, ১৪:২৩ আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১৪:২৩

রাজধানীতে জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে ঢাকা জেলা প্রশাসনের লালবাগ রাজস্ব সার্কেলের এক সার্ভেয়ারকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগকারীর কাছ থেকে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় দুদকের ফাঁদ অভিযানে হাতেনাতে আটক হন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুদকের ঢাকা জেলা কার্যালয়-১-এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক সার্ভেয়ারের নাম মোহাম্মদ আসাদুল ইসলাম। তিনি লালবাগ রাজস্ব সার্কেলে কর্মরত।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলাম ঢাকার লালবাগ থানাধীন চর কামরাঙ্গী মৌজার বিভিন্ন দাগে অবস্থিত মোট ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমির সীমানা পৃথক করা এবং স্কেচম্যাপ তৈরির জন্য গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তিনি।

কিন্তু আবেদনের পর প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও জমির সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন হয়নি। এ সময় তিনি লালবাগ রাজস্ব সার্কেল কার্যালয়ে একাধিকবার যোগাযোগ করেও কোনও সমাধান পাননি। একপর্যায়ে তাকে ওই কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। 

অভিযোগ অনুযায়ী, সার্ভেয়ার আসাদুল ইসলাম জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে মনিরুল ইসলামের কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে বিষয়টি দুদককে জানিয়ে অভিযুক্তকে হাতেনাতে ধরার জন্য ফাঁদ অভিযান পরিচালনার আবেদন করেন অভিযোগকারী।

অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে মঙ্গলবার ফাঁদ অভিযানের আয়োজন করে দুদকের ঢাকা জেলা কার্যালয়-১। অভিযানের একপর্যায়ে অভিযোগকারীর কাছ থেকে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় সার্ভেয়ার আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয় বলে জানিয়েছে দুদক।

আকতারুল ইসলাম জানান, আটক সার্ভেয়ারের বিরুদ্ধে দুদকের ঢাকা জেলা কার্যালয়-১-এ মামলা দায়ের এবং তাকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে। 

/জেইউ/এসটি/ 
সম্পর্কিত
এবার দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো দিলীপ আগরওয়ালাকে
স্ত্রীসহ নওগাঁর সাবেক এমপি ছলিমের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক সহকারী কর কমিশনার শ্যামলের ৫ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখের বেশি প্রতিযোগী
নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখের বেশি প্রতিযোগী
গাজীপুর ও নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুর ও নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
কাজে যেতে চান শ্রমিকেরা, আন্দোলনে উসকানি দিচ্ছে কারা?
কাজে যেতে চান শ্রমিকেরা, আন্দোলনে উসকানি দিচ্ছে কারা?
নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে প্রাণ হারালেন ভারতীয় পর্যটক
নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে প্রাণ হারালেন ভারতীয় পর্যটক
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
ডিমের ডজন ১১০-১২৫   
ডিমের ডজন ১১০-১২৫