রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে রিট খারিজ করলেন হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২৬, ১৭:১৪আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৭:১৪

দণ্ডবিধির ধারা ১২৪এ (রাষ্ট্রদ্রোহ) সংবিধানবিরোধী ও বাতিলযোগ্য ঘোষণা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৩১ আগস্ট) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান।

গত ২০ জানুয়ারি দণ্ডবিধির ধারা ১২৪-এ (রাষ্ট্রদ্রোহ) সংবিধানবিরোধী ও বাতিলযোগ্য ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান রিটটি দায়ের করেন।

রিটে আবেদনে বলা হয়, রাষ্ট্রদ্রোহ আইন নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়। সরকারের বিরুদ্ধে মতপ্রকাশের স্বাধীনতা প্রতিটি নাগরিকের রয়েছে।

রিটে আরও বলা হয়, রাষ্ট্রদ্রোহীতার আইনটি একটি ঔপনিবেশিক আমলের আইন, যা মূলত স্বাধীনতা আন্দোলন দমনের উদ্দেশ্যে প্রণীত হয়েছিল এবং এটি একটি গণতান্ত্রিক সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

এসব ধারা সংবিধানের অনুচ্ছেদ ৭, ২৬, ২৭, ৩১, ৩২ ও ৩৯ প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থি। তাই ধারা ১২৪ কে সংবিধানবিরোধী ও অকার্যকর ঘোষণা করে রিট আবেদনে এ বিষয়ে রুল জারির আরজি জানানো হয়।

/বিআই/আরকে/
সম্পর্কিত
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় আজ
চুক্তি সম্পর্কিত বিরোধে সালিশের সুযোগ থাকলে রিট গ্রহণযোগ্য নয়: আপিল বিভাগ
সর্বশেষ খবর
ইরানে এবার কোন আশঙ্কায় হামলা চালালো যুক্তরাষ্ট্র
ইরানে এবার কোন আশঙ্কায় হামলা চালালো যুক্তরাষ্ট্র
লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, আহত ৮
লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, আহত ৮
৯৯৯ নম্বরে কল করে লাখ টাকা ছিনতাইয়ের হাত থেকে রক্ষা, পিস্তলসহ গ্রেফতার ৩ 
৯৯৯ নম্বরে কল করে লাখ টাকা ছিনতাইয়ের হাত থেকে রক্ষা, পিস্তলসহ গ্রেফতার ৩ 
স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, আশা ইউএনডিপির 
স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, আশা ইউএনডিপির 
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা