হাতিরঝিল লেক থেকে পিস্তলের ৪৮ রাউন্ড গুলি উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৬

রাজধানীর হাতিরঝিল লেক থেকে একটি পিস্তলের চার্জারসহ ৪৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা গুলি ও চার্জার হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজউক প্রকল্পের মহানগর পূর্ব ব্রিজের নিচে লেকের পানি থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা এসব উদ্ধার করেন।

আনসারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. সেলিম নামে একজন অপেশাদার ডুবুরি প্রতিদিনের মতো পানিতে পড়ে যাওয়া মোবাইল ফোন, ভাঙা লোহা, স্বর্ণ, অলংকার, কয়েনসহ বিভিন্ন সামগ্রী সংগ্রহ করে বিক্রির উদ্দেশে লেকে নামেন। এ সময় মহানগর পূর্ব ডিউটি পোস্টে দায়িত্ব পালনরত আনসার সদস্য রিপন ডুবুরির গতিবিধি লক্ষ্য করেন। তিনি ডুবুরি পানির নিচ থেকে কী উদ্ধার করছেন, তা দেখতে ব্রিজের ওপর অবস্থান নেন।

একপর্যায়ে ডুবুরি পানির নিচ থেকে একটি পিস্তলের চার্জারসহ গুলিসদৃশ কিছু বস্তু উদ্ধার করে ওপরে তোলেন। বিষয়টি জানতে চাইলে তিনি পানির নিচ থেকে গুলিসদৃশ বস্তু পাওয়ার কথা জানান।

পরীক্ষা করে দেখা যায়, উদ্ধার করা সামগ্রীগুলো পিস্তলের গুলি। পরে একটি পিস্তলের চার্জারসহ মোট ৪৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিষয়টি তাৎক্ষণিকভাবে হাতিরঝিল আনসার ক্যাম্পের ইনচার্জ পিসি মো. মাহামুদ আলীকে জানানো হয়। পরে আনসার ও ভিডিপির কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার করা চার্জারসহ ৪৮ রাউন্ড গুলি হাতিরঝিল থানায় হস্তান্তর করেন।

/এসএনকে/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন পে-স্কেল হলো, এবার কি দুর্নীতি কমবে?
নতুন পে-স্কেল হলো, এবার কি দুর্নীতি কমবে?
একদিনে হামের উপসর্গে ৬, ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
একদিনে হামের উপসর্গে ৬, ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: সন্দেহভাজন ছাত্রদল নেতা গ্রেফতার
ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: সন্দেহভাজন ছাত্রদল নেতা গ্রেফতার
শেখ হাসিনা রাজনীতিতে লাশের সংস্কৃতি চালু করেছিলেন: রিজভী
শেখ হাসিনা রাজনীতিতে লাশের সংস্কৃতি চালু করেছিলেন: রিজভী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত