দুর্ঘটনার পর ট্রাকে আটকে ছিলেন চালক, ‘৯৯৯’-এ ফোনে উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩

সিলেটের গোলাপগঞ্জ থানাধীন আলীনগরের টিকরপাড়ার জায়গীরদার বাজার সংলগ্ন সিলেট-বিয়ানীবাজার সড়কে মিনি-ট্রাক ও ডাম্পট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ডাম্পট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ট্রাকের চালক ভেতরে আটকা পড়েন।

বের হতে না পেরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন তিনি। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আশিকুর রহমান (৪৫) নামের ওই চালককে উদ্ধার করে।

বুধবার (২ সেপ্টেম্বর) ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, গতকাল মঙ্গলবার সিলেটের গোলাপগঞ্জ থানাধীন আলীনগর থেকে একজন ফোন করে দুর্ঘটনা ও চালক আটকে পড়ার তথ্য জানান। খবর পেয়ে ৯৯৯ থেকে বিষয়টি গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস ও বিয়ানীবাজার থানাকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়।

খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস ও বিয়ানীবাজার থানার পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে আটকে পড়া ডাম্পট্রাক চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
বিকল ট্রাকের নিচে কাজ করছিলেন কয়েকজন, আরেক গাড়ির ধাক্কায় নিহত ২
মোটরসাইকেলে কক্সবাজার ঘুরতে যাওয়ার পথে দুই বন্ধু নিহত
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার তহবিলে অংশগ্রহণ নিলো সাউথইস্ট ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার তহবিলে অংশগ্রহণ নিলো সাউথইস্ট ব্যাংক
দেশে ব্যান্ডউইডথ সংকট নেই, দাম বাড়ারও আশঙ্কা নেই: বিএসসিপিএলসি
দেশে ব্যান্ডউইডথ সংকট নেই, দাম বাড়ারও আশঙ্কা নেই: বিএসসিপিএলসি
আগের পোস্ট কেন মুছলেন সৈয়দ রাসেল?
আগের পোস্ট কেন মুছলেন সৈয়দ রাসেল?
জটিল রোগে আক্রান্ত শিশু মারিয়ামের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
জটিল রোগে আক্রান্ত শিশু মারিয়ামের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা