হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ৫ লাখ টাকা আদায়, গ্রেফতার ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২

রাজধানীর মিরপুরে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে এক ট্রাভেল এজেন্সির মালিকের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে পাঁচ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—সোহানা (৩৫), সুমন (৪০), ছাব্বির আহম্মেদ (৩৫) এবং এক শিশু।

বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে মিরপুরের আহম্মেদনগর এলাকার নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানার বরাত দিয়ে ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন জানান, ভুক্তভোগী একটি ট্রাভেল এজেন্সির মালিক। কয়েক মাস আগে সোহানা তার সঙ্গে যোগাযোগ করে নিজে ও তার মা ওমরাহ পালনে যাবেন বলে জানান। এ সূত্রে পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার কথা বলে গত ৩১ আগস্ট ভুক্তভোগীকে আহম্মেদনগরের একটি বাসায় ডেকে নেওয়া হয়।

সেখানে সোহানা কৌশলে ভুক্তভোগীকে তার শয়নকক্ষে নিয়ে আপত্তিকর অবস্থায় জড়িয়ে ধরেন। এ সময় অন্য অভিযুক্তরা ওই কক্ষে প্রবেশ করে ভুক্তভোগীকে মারধর এবং তার সঙ্গে সোহানার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন।

পরে এসব ছবি ও ভিডিও পরিবারের সদস্যদের দেখানোর ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

একপর্যায়ে অভিযুক্তরা ভুক্তভোগীর কাছ থেকে নগদ ২ লাখ ৯০ হাজার টাকা এবং বিকাশ ও নগদের মাধ্যমে আরও ২ লাখ ১০ হাজার টাকা আদায় করেন। এভাবে মোট পাঁচ লাখ টাকা চাঁদা আদায় করা হয়।

গ্রেফতারের সময় সোহানার কাছ থেকে নগদ ২১ হাজার ৫০০ টাকা ও আইএফআইসি ব্যাংকের দুটি হিসাবের ডিপোজিট স্লিপ, ছাব্বির আহম্মেদের কাছ থেকে একটি ইনফিনিক্স স্মার্টফোন ও একটি আইফোন ১১ প্রো ম্যাক্স এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুটির কাছ থেকে একটি ইনফিনিক্স স্মার্টফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

/এসএনকে/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৪ সেপ্টেম্বর, ২০২৬)
হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ৫ লাখ টাকা আদায়, গ্রেফতার ৪
হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ৫ লাখ টাকা আদায়, গ্রেফতার ৪
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
বাপার প্রশিক্ষণ শেষে কাজ পেলেন ২০৮০৫ জন
বাপার প্রশিক্ষণ শেষে কাজ পেলেন ২০৮০৫ জন
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান