এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩২ আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে স্কচটেপ প্যাঁচানো এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। বয়স আনুমানিক ৪২ বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বনানী থানা পুলিশ এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মরদেহ উদ্ধার করে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, সকাল পৌনে ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তার গায়ে সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের পোশাক ছিল। মুখে সাদা টেপ লাগানো ছিল। তাকে হত্যার পর দুর্বৃত্তরা রাতে বা ভোরের কোনও এক সময় মরদেহ সেখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।

মরদেহ উদ্ধারের সময় নিহত ব্যক্তির পরনে নীল রঙের শার্ট ও লুঙ্গি ছিল। তার মুখ স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। নিহত ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশাচালক হতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

ওসি ফরিদুল ইসলাম বলেন, পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সিসিটিভি ক্যামেরা আছে। আমরা ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছি। এতে মরদেহ কখন, কীভাবে সেখানে নেওয়া হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ নয়, নিহত ১২: প্রশাসন
শিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে টাকা দাবি, পরে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
ঢামেকের বারান্দায় পড়েছিল যুবকের মরদেহ, মেলেনি স্বজনের সন্ধান
সর্বশেষ খবর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৮, মামলা ৫৮
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৮, মামলা ৫৮
চীনে নদীর তলদেশ দিয়ে চলে ট্রেন, যাত্রাপথে দেখা মেলে আলো-লেজারের খেলা
চীনে নদীর তলদেশ দিয়ে চলে ট্রেন, যাত্রাপথে দেখা মেলে আলো-লেজারের খেলা
মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য
মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য
অপতথ্য এবং গুজবের মহামারি, নির্লিপ্ততার সমাজ
অপতথ্য এবং গুজবের মহামারি, নির্লিপ্ততার সমাজ
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর