ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৮

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে ওই ২৪টি কোম্পানির নামে থাকা ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার আগামী তিন মাসের জন্য ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গত ৩০ আগস্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি কে. এম. কামরুল কাদের এবং বিচারপতি মো. লুৎফর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারীর পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট মোহাম্মদ সাদ্দাম হোসেন।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির স্পনসর শেয়ারহোল্ডার প্রতিষ্ঠান ইসলামিক ইকোনমিক রিসার্চ ব্যুরো (আইইআরবি)-এর পক্ষ থেকে রিটটি দায়ের করা হয়।

রিটে অভিযোগ করা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১৪ক ও ১৪খ ধারার বিধান লঙ্ঘন করে ২৪টি কোম্পানির মাধ্যমে ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার কেন্দ্রীভূত করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তা এবং আইন অনুযায়ী ওই শেয়ার বাজেয়াপ্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না—রুলে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

আইন অনুযায়ী, কোনও ব্যক্তি, একই পরিবার বা একই গ্রুপের নিয়ন্ত্রণে একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার থাকার সুযোগ নেই। রিটে দাবি করা হয়েছে, এই বিধান উপেক্ষা করে এস আলম-সংশ্লিষ্ট ২৪টি কোম্পানি ইসলামী ব্যাংকের প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার হিসেবে মোট ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ধারণ করছে।

রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জানতে চেয়েছেন, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১৪ক(৩) অনুযায়ী আইনসীমার অতিরিক্ত শেয়ার বাজেয়াপ্ত করতে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না।

রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশে ওই ২৪টি কোম্পানির নামে থাকা ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার তিন মাসের জন্য ফ্রিজ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

/বিআই/আইএএম/
সম্পর্কিত
ঢামেকে গৃহকর্মীর মরদেহ ফেলে যাওয়া ৩ জন রিমান্ড শেষে কারাগারে
 প্রধানমন্ত্রীর ছবি বিতর্কে কলকাতা হাইকোর্টে স্বস্তি শ্রীলেখার
সাবেক এমপি প্রিন্সের জমি-দুই গাড়ি জব্দ, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সর্বশেষ খবর
নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগে বিক্ষোভ
নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগে বিক্ষোভ
৫ মোটরসাইকেলে এসে যুবদল কর্মীকে ঘিরে ধরে সন্ত্রাসীরা, ৩টি গুলি ও কিরিচের কোপে মৃত্য
৫ মোটরসাইকেলে এসে যুবদল কর্মীকে ঘিরে ধরে সন্ত্রাসীরা, ৩টি গুলি ও কিরিচের কোপে মৃত্য
রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে অভিযান, যুবক আটক
রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে অভিযান, যুবক আটক
সামিনা চৌধুরীর অজানা গল্প, মঞ্চে গাইতে গিয়ে জ্ঞান হারিয়েছিলেন তিনি
সামিনা চৌধুরীর অজানা গল্প, মঞ্চে গাইতে গিয়ে জ্ঞান হারিয়েছিলেন তিনি
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার