মুগদা হাসপাতালে ছিনতাই করে পালানোর চেষ্টাকালে একজন আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৫

মুমূর্ষু রোগী ও তাদের স্বজনদের ভিড়ের সুযোগ নিয়ে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউর সামনে ছিনতাই করে পালানোর চেষ্টা করেছিল এক যুবক। তবে দায়িত্বরত আনসার সদস্যদের তৎপরতায় তাকে হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম নাজমুল আলম বিপ্লব (২৮)। তার কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন ও ব্যাগ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আনসার বাহিনীর উপপরিচালক (গণসংযোগ) মো. নাজমুল সাকিব বলেন, শুক্রবার দুপুরে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ষষ্ঠ তলায় আইসিইউ-১ এর সামনে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

মুমূর্ষু রোগী ও তাদের স্বজনদের ভিড়ের সুযোগ নিয়ে নাজমুল একটি মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। ওই সময় সেখানে দায়িত্বরত আনসার সদস্য মো. জাকিউল ইসলামের নেতৃত্বে একটি দল তাকে হাতেনাতে আটক করেন।

নাজমুল সাকিব আরও জানান, আটক যুবককে তাৎক্ষণিক তল্লাশি করে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও ব্যাগ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। তাদের নির্দেশনা অনুযায়ী আটক বিপ্লবকে স্থানীয় থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
পানির দাবিতে সিটি করপোরেশনে গেলেন ৬ যুবক, তুলে দেওয়া হলো পুলিশের হাতে
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
সর্বশেষ খবর
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফনের অভিযোগ
কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফনের অভিযোগ
জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে বৈঠক হতে পারে ডোনাল্ড ট্রাম্পের 
জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে বৈঠক হতে পারে ডোনাল্ড ট্রাম্পের 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল