পানির দাবিতে সিটি করপোরেশনে গেলেন ৬ যুবক, তুলে দেওয়া হলো পুলিশের হাতে

সিলেট প্রতিনিধি 
০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১

সিলেট নগরের জল্লারপার এলাকায় পানির সংকট নিরসনের দাবিতে সিলেট সিটি করপোরেশনে গিয়ে ছয় যুবক আটক হয়েছেন। সিটি করপোরেশন ভবনের ষষ্ঠ তলার জানালা ভাঙচুরের অভিযোগে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিটি করপোরেশনের ষষ্ঠ তলায় পানি শাখায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জল্লারপার এলাকার প্রায় ২০/২৫ জন বাসিন্দা পানির সংকট নিরসনের দাবিতে কলস ও বালতি নিয়ে সিটি করপোরেশনে যান। পরে তারা ষষ্ঠ তলায় পানি শাখায় গিয়ে কর্মকর্তাদের কাছে পানির সংকটের বিষয়টি তুলে ধরেন। একপর্যায়ে পানি শাখার কর্মচারীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। পরে সিটি করপোরেশনের কর্মচারীরা ছয় জনকে আটক করে নিচতলায় নিয়ে যান। এরপর সিটি করপোরেশনের ষষ্ঠ তলার জানালা ভাঙচুরের অভিযোগে পুলিশ ডেকে তাদের কাছে হস্তান্তর করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‌সিটি করপোরেশন ভবনে ভাঙচুরের অভিযোগে ছয় জনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। তাদের কোতোয়ালি থানায় আটক রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে সিসিক কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলা দায়ের প্রক্রিয়াধাীন আছে। মামলা দায়ের হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ বলেন, ‌‘সিসিক ভবনের ষষ্ঠ তলার জানালা ভাঙচুরের ঘটনায় ছয় জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী (পানি) এনামুল হক তাপাদার জানান, ‌বিদ্যুতের সমস্যার কারণে ঠিকভাবে পানি সরবরাহ করা যাচ্ছে না। ছয় জন আটকের বিষয়ে তিনি কিছু জানেন না।

জল্লারপার এলাকার বাসিন্দা মোহাম্মদ এহছানুল হক বলেন, গত সোমবারও তারা সিটি করপোরেশনে গিয়ে পানির সংকটের কথা জানিয়েছিলেন। তখন কর্মকর্তারা তিন দিনের মধ্যে পানি সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু পানি সরবরাহ স্বাভাবিক না হওয়ায় বৃহস্পতিবার আবারও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে তারা সিটি করপোরেশনে যান। তবে কোনও ভাঙচুরের ঘটনা ঘটেনি। পানির দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে গিয়ে ছয় জনকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। তাদের দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানাই।

/এএম/ 
সম্পর্কিত
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
‘১৫ হাজারের বেশি শিশু নিখোঁজের’ বিষয়ে ব্যাখ্যা দিলো পুলিশ 
হাতকড়াসহ পুলিশের হাত থেকে পালিয়েছে আসামি
সর্বশেষ খবর
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬: এইচআরএসএস
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬: এইচআরএসএস
ভেনেজুয়েলার ‘চুরির অভিযোগ’ নিয়ে যা বললেন মার্কিন জ্বালানিমন্ত্রী
ভেনেজুয়েলার ‘চুরির অভিযোগ’ নিয়ে যা বললেন মার্কিন জ্বালানিমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির সুফল কী, সংসদে প্রশ্ন
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির সুফল কী, সংসদে প্রশ্ন
শ্রমিক নিহতের প্রতিবাদে অবরোধ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট
শ্রমিক নিহতের প্রতিবাদে অবরোধ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা