তেজগাঁও সাবরেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩০

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজধানীর তেজগাঁও সাবরেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার পর দুদকের সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে একটি দল এ অভিযান চালয়।

দুদক সূত্রে জানা গেছে, তেজগাঁও সাবরেজিস্ট্রি অফিসে সেবা প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগ যাচাইয়ে অভিযান চালানো হয়। এ সময় অফিসের বিভিন্ন নথিপত্র পরীক্ষা করেন দুদকের কর্মকর্তারা। অভিযোগ সংশ্লিষ্ট বেশ কয়েকটি নথি পরবর্তী যাচাই ও পর্যালোচনার জন্য সংগ্রহ করা হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আকতারুল ইসলাম।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, তেজগাঁও সাবরেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের একটি দল অভিযান চালিয়েছে। অভিযান ও যাচাই-বাছাই শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
দুর্নীতির অভিযোগে পাল্টা হুঁশিয়ারি আসিফের
দুর্নীতির মামলায় স্বাস্থ্যের সাবেক ডিজিসহ ৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য হয়নি
সর্বশেষ খবর
রোহিতের নতুন ইনিংস, এবার সঞ্চালকের ভূমিকায় ‘হিটম্যান’
রোহিতের নতুন ইনিংস, এবার সঞ্চালকের ভূমিকায় ‘হিটম্যান’
দিল্লির সত্য নিকেতনে বহুতল ভবন ধস, আটকা পড়ার শঙ্কা বহু শিক্ষার্থীর
দিল্লির সত্য নিকেতনে বহুতল ভবন ধস, আটকা পড়ার শঙ্কা বহু শিক্ষার্থীর
দক্ষ মানবসম্পদ গড়ে জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে হবে: চিফ হুইপ
দক্ষ মানবসম্পদ গড়ে জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে হবে: চিফ হুইপ
‘এক ডলারের ক্ষতির বিপরীতে বহুগুণ মাশুল গুনবে যুক্তরাষ্ট্র’
‘এক ডলারের ক্ষতির বিপরীতে বহুগুণ মাশুল গুনবে যুক্তরাষ্ট্র’
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি