প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনীতে ঢোকার চেষ্টা: মহিবুল্লাহ মুবিনের ৫ দিনের রিমান্ড

​বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪২

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে বহরে ঢুকে পড়ার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার মো. মহিবুল্লাহ মুবিনের (২৬) ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

​সোমবার (৭ সেপ্টেম্বর) তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার এসআই মো. আসাদুর রহমানের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এই আদেশ দেন। এর আগে আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। 

আসামি পক্ষের আইনজীবী রবিউল ইসলাম জুয়েল রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তিনি জামিন আবেদনে জানান, আসামি আবেগতাড়িত হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন। তার পরিবারের অনেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে।  তার সঙ্গে কোনও প্রকার নাশকতা চেষ্টার অস্ত্র পাওয়া যায়নি। তাই রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন তিনি। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডে পক্ষে শুনানি করেন এবং আসামির বিরুদ্ধে সর্বোচ্চ রিমান্ড আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই আদেশ দেন। 

​মামলার নথিসূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর বিকালে তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়াস্থ কেআইবি মিলনায়তনের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক আলোচনা সভা চলাকালে এই ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমান মিলনায়তনে প্রবেশ করার পূর্বে আসামি মহিবুল্লাহ মুবিন তার সহযোগীদের নিয়ে নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করেন। তিনি রেজিস্ট্রেশন নম্বর ‘বরিশাল মেট্রো-ল-১৩-১৪৯৩’ সম্বলিত একটি ইয়ামাহা এফজেডএস-১৫০ সিসি মোটরসাইকেল নিয়ে বহরে ঢুকে আইনশৃঙ্খলা ও দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়। 

​ঘটনাস্থল থেকে পুলিশ অভিযুক্ত মহিবুল্লাহ মুবিনকে গ্রেফতার করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেল, দুটি পাসপোর্ট ও দুটি ওপ্পো মোবাইল ফোন জব্দ করে। তবে তার সঙ্গে থাকা অন্যান্য অজ্ঞাতনামা সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামি কী উদ্দেশ্যে, কার নির্দেশে বা প্ররোচনায় এমন ঘটনা ঘটিয়েছেন এবং এর পেছনে কোনও গভীর পরিকল্পনা বা চক্রান্ত রয়েছে কিনা তা উদঘাটনে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এছাড়া উদ্ধারকৃত আলামত ও পালিয়ে যাওয়া সহযোগীদের শনাক্তে এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

/এআই/এসটি/
সম্পর্কিত
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল বিভাগের রায় যেকোনও দিন
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
সর্বশেষ খবর
১১ গোলের ম্যাচে চীনের কাছে বাংলাদেশের হার
১১ গোলের ম্যাচে চীনের কাছে বাংলাদেশের হার
সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, প্রশ্ন রিজভীর
সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, প্রশ্ন রিজভীর
লেবাননে ইসরায়েলি হামলায় শিশু ও স্বাস্থ্যকর্মীসহ নিহত ১১
লেবাননে ইসরায়েলি হামলায় শিশু ও স্বাস্থ্যকর্মীসহ নিহত ১১
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়াকিটকি ক্রয়ে দুর্নীতি, অনুসন্ধানে দুদক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়াকিটকি ক্রয়ে দুর্নীতি, অনুসন্ধানে দুদক
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন