বোয়িংয়ের উড়োজাহাজ কেনায় স্বচ্ছতা-আর্থিক বৈধতা নিশ্চিতে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৫

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক প্রায় ৩.৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যে ১৪টি বোয়িং বিমান ক্রয়ের প্রক্রিয়ায় সাংবিধানিক, সংবিধিবদ্ধ ও আর্থিক বৈধতা নিশ্চিতকরণ এবং স্বচ্ছতা ও জনস্বার্থের যৌক্তিকতা যাচাইয়ের দাবি জানিয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম এম জি সারওয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেএই নোটিশ পাঠিয়েছেন।  

মন্ত্রিপরিষদ সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব, অর্থ সচিব এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান ও এমডির উদ্দেশ্যে নোটিশটি পাঠানো হয়েছে।

সংবাদপত্রের তথ্য তুলে ধরে নোটিশে বলা হয়েছে, জাতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ৩.৭ বিলিয়ন ডলার ব্যয়ে ১৪টি বোয়িং বিমান ক্রয়ের চুক্তি করা হয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বৈদেশিক মুদ্রার সংকট, মূল্যস্ফীতি এবং বিকল্প প্রস্তাবের (যেমন—এয়ারবাসের অফার) কথা উল্লেখ করে এই সিদ্ধান্তের স্বচ্ছতা ও যৌক্তিকতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

তাই নোটিশে কয়েকটি দাবি তুলে ধরে বলা হয়েছে, বোয়িং বিমান ক্রয়ের ক্ষেত্রে কোনও আর্থিক বাধ্যবাধকতা তৈরি হয়েছে কিনা, বা নতুন কোনও ক্রয়ের পরিকল্পনা আছে কিনা, তা প্রকাশ করতে হবে। একটি পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও স্বাধীন যাচাই সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন কোনও চুক্তি বা প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকতে হবে। যেকোনও ক্রয় প্রক্রিয়া ‘পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট ২০০৬’ অনুসরণ করে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক হতে হবে।

নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে গ্রহণযোগ্য ও যুক্তিপূর্ণ জবাব চাওয়া হয়েছে। এতে ব্যর্থ হলে সংবিধানের ৪৪ ও ১০২ অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ মানুষের অর্থ সুরক্ষায় হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
ভাতের বদলে ভ্যানিশিং ক্রিম!
সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে সরকারকে আইনি নোটিশ
কনসার্ট ও বাউল গানে নিরাপত্তা দিতে সরকারকে আইনি নোটিশ
সর্বশেষ খবর
বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: শাহে আলম
বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: শাহে আলম
ওয়াশিংটনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত তেহরানের 
ওয়াশিংটনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত তেহরানের 
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই
এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন