গুলশান সেন্ট্রাল পার্কের ব্যবস্থাপনা চুক্তি কেন বেআইনি হবে না প্রশ্নে রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৪আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৪

গুলশান সেন্ট্রাল পার্কের ব্যবস্থাপনার জন্য রাজউক ও গুলশান ইয়ুথ ক্লাবের মধ্যে সম্পাদিত চুক্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে পরিবেশবিদ ড. আদিল মুহাম্মদ খান, ফিরোজ আহমেদ, আমিরুল রাজিব ও সৈয়দা শাহীন মাহবুবের পক্ষে অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, ব্যারিস্টার নিশাত মাহমুদ এবং মুহাম্মদ আওলাদ হোসন শুনানি করেন।

রিট আবেদনে বলা হয়, রাজউক ওই সমঝোতা চুক্তির মাধ্যমে গুলশান ইয়ুথ ক্লাবকে পার্ক ও মাঠ ব্যবহারের জন্য নাগরিকদের কাছ থেকে অর্থ আদায়ের সুযোগ দিয়েছে, যা মাঠ, পার্ক ও জলাধার সংরক্ষণ-সংক্রান্ত আইনের পরিপন্থী। আবেদনে আরও উল্লেখ করা হয়, গুলশান ইয়ুথ ক্লাব মাঠ, পার্ক ও জলাধার-সংক্রান্ত আইন এবং আপিল বিভাগের নির্দেশনা লঙ্ঘন করে সেখানে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছে।

শুনানি শেষে আদালত রাজউক ও গুলশান ইয়ুথ ক্লাবের চুক্তির মাধ্যমে মাঠ ব্যবহারের জন্য অর্থ আদায় এবং বেআইনি স্থাপনা নির্মাণের কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, একইসঙ্গে মাস্টারপ্ল্যান লঙ্ঘন করে নির্মিত বেআইনি স্থাপনা চিহ্নিত করতে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না— তা জানতে রুল জারি করেন।

গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক, বাংলাদেশ পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল বিভাগের রায় যেকোনও দিন
অবসরপ্রাপ্ত ইউনিয়ন পরিষদ সচিবদের বকেয়া পরিশোধের নির্দেশ
রংপুরে মাজারের খাদেম হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫
সর্বশেষ খবর
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক: বিনিয়োগ বৃদ্ধি- প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত নিয়ে আলোচনা
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক: বিনিয়োগ বৃদ্ধি- প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত নিয়ে আলোচনা
মেডিক্যাল কলেজে ভর্তির আসন বাড়ানোর বিষয়ে সংসদে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী 
মেডিক্যাল কলেজে ভর্তির আসন বাড়ানোর বিষয়ে সংসদে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী 
সালমান শাহের জন্য ৩০ বছর ধরে রাজপথে আছি আমরা
সালমান শাহের জন্য ৩০ বছর ধরে রাজপথে আছি আমরা
‘নেপাল, তুমি একা নও’: বন্যায় নিহতদের স্মরণে চ্যাম্পিয়ন্স লিগে এক মিনিট নীরবতা
‘নেপাল, তুমি একা নও’: বন্যায় নিহতদের স্মরণে চ্যাম্পিয়ন্স লিগে এক মিনিট নীরবতা
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস