দূরবীন ব্যান্ডের গিটারিস্ট শাওন শাওন বণিককে হুমকি, থানায় জিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৭আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৭

রাজধানীর মোহাম্মদপুরে দূরবীন ব্যান্ডের গিটারিস্ট শাওন বণিককে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানায় জিডিটি করেন শাওন বণিক।

জিডিতে তিনি উল্লেখ করেন, ভোর ৫টা ৩৭ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাকে ফোন করেন। এ সময় ওই ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে তিন দিনের মধ্যে দেশ ছেড়ে ভারতে চলে যেতে বলেন।

শাওন বণিক আরও উল্লেখ করেন, ওই সময়ের মধ্যে তিনি লালমাটিয়া ছেড়ে ভারতে চলে না গেলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জিডিতে উল্লেখ করেন।

ভবিষ্যতের জন্য বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার আবেদন করেন তিনি। পরে মোহাম্মদপুর থানায় এ বিষয়ে জিডি করা হয়। জিডি নম্বর ৬৯৬।

মোহাম্মদপুর থানার কর্তব্যরত অফিসার সাইফুল ইসলাম জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, শাওন বণিককে কে বা কারা অকথ্য ভাষায় গালিগালাজ করে তিন দিনের মধ্যে দেশ ছেড়ে ভারতে চলে যেতে বলেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে অবগত আছেন।

/আইএ/ইউএস/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় আনতে চায় র‍্যাব
রাজধানীতে প্রবাসী যুবককে কোপানোর অভিযোগে গ্রেফতার ২
সর্বশেষ খবর
সাবেক মালিকদের ব্যাংক ফেরত পাওয়ার সুযোগ রাখা ১৮ক ধারা বিলুপ্ত হচ্ছে
সাবেক মালিকদের ব্যাংক ফেরত পাওয়ার সুযোগ রাখা ১৮ক ধারা বিলুপ্ত হচ্ছে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
লংমার্চে বিরোধী দলের অর্জন কী
লংমার্চে বিরোধী দলের অর্জন কী
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী