ডিএমপির দুই থানায় নতুন ওসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৬আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সবুজবাগ ও লালবাগ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, গোয়েন্দা তেজগাঁও বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামকে সবুজবাগ থানার ওসি এবং ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ জামিল হোসেনকে লালবাগ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

অপরদিকে, সবুজবাগ থানার বর্তমান ওসি মো. সাইফুল ইসলামকে ডিএমপির ক্রাইম বিভাগে এবং লালবাগ থানার ওসি মো. ইয়াছিন আলীকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে বদলি করা হয়েছে।

এ ছাড়া উত্তরখান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) ছামিউল হককে তেজগাঁও থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

/আইএ/এম/
সম্পর্কিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২, মামলা ৭১
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
দুই পুলিশ সদস্য আটক
সর্বশেষ খবর
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
যেখানে সময় থমকে যায়, মেঘ-কুয়াশার চাদরে মেলে শান্তি
যেখানে সময় থমকে যায়, মেঘ-কুয়াশার চাদরে মেলে শান্তি
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি: বিশ্বের কোথায় কী ব্যবস্থা
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি: বিশ্বের কোথায় কী ব্যবস্থা
সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: গ্রেফতার আরও ৮ জন রিমান্ডে
সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: গ্রেফতার আরও ৮ জন রিমান্ডে
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী