বারডেম হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে এক ব্যক্তির মৃত্যু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২০

রাজধানীর শাহবা‌গের বারডেম জেনারেল হাসপাতালের ১৬ তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে। 

সংবাদ পেয়ে রমনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং রাত সাড়ে ১১টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈম উল ইসলাম জানান, সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে ওই ব্যক্তি নিজেই হাসপাতালের সিঁড়ি দিয়ে ১৬ তলার ছাদে ওঠেন। সেখানে তিনি পরপর তিনটি সিগারেট খান এবং কয়েকবার নিচে তাকান। এর কিছুক্ষণ পরেই তিনি ছাদ থেকে নিচে লাফ দেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যা সেখানকার সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে।  

পুলিশের এই কর্মকর্তা জানান, নিহত রাসেল মাদকাসক্ত ছিলেন এবং কোনও কাজকর্ম করতেন না। এর আগে তিনি একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে (রিহ্যাব) চিকিৎসাধীন ছিলেন। মাদকগ্রহণ ও পারিবারিক কলহের কারণে অনেক আগেই স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ ঘটে। তাদের ১১ বছর বয়সী একটি সন্তান রয়েছে। রাসেলের বাড়ি রাজধানীর কদমতলীতে। 

পারিবারিক অশান্তি এবং স্ত্রী বিচ্ছেদের কারণে মানসিকভাবে ভেঙে পড়েই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা পুলিশের।

/এআইবি/এসএন‌কে/এসটি/ 
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
বিটিসিএল কার্যালয়ে যুবকের মৃত্যু, মারধরের অভিযোগ অস্বীকার আনসারের
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
মিথ্যা অভিযোগে অভিযুক্ত দিবস
মিথ্যা অভিযোগে অভিযুক্ত দিবস
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এল রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এল রোমান্টিক মুহূর্ত
মেজর লিগ সকারে মেসি-লেভানডোভস্কি দ্বৈরথ 
মেজর লিগ সকারে মেসি-লেভানডোভস্কি দ্বৈরথ 
পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি