২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ: বিমানের কর্মী রিমান্ড শেষে কারাগারে

  বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৩ আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৩

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ কোটি টাকার স্বর্ণ জব্দের ঘটনায় দায়ের হওয়া মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোয়েব কাজী সজিবকে (৩১) রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

পাঁচ দিনের রিমান্ড শেষে শুক্রবার সোয়েবকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই আবু বক্কর ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।

গেলো ৬ সেপ্টেম্বর সোয়েবের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত। মামলার বিবরণীতে বলা হয়, গত ৫ সেপ্টেম্বর দুপুরে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কাস্টমস, এনএসআই, ডিএফআই ও সিআইডিসহ গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে তল্লাশি চালানো হয়।

এ সময় বিমানের ক্যাবিনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা সোয়েব তার শরীরে লুকানো স্বর্ণের বার দৌড়ে গিয়ে বিমানের ক্যাবিনে ফেলে দেয়। পরে সেখান থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ২০ লাখ টাকা।

এ ঘটনায় কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা জামিল সারোয়ার আহাদ বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

গ্রেফতার সোয়েব বরগুনা জেলার আমতলী থানার কাছুবানিয়া গ্রামের ফিরোজ কাজীর ছেলে। 

/এআই/ইউএস/
সম্পর্কিত
দেশ ছেড়েছেন ‘কোটি টাকা ঘুষ চাওয়া’ সাবেক প্রসিকিউটর সাইমুম
তাহসিফকে সেই বারে রেখে ২০ মিনিট কোথায় ছিলেন দীপ 
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
সর্বশেষ খবর
সিউলে আইসিএপিপি সম্মেলনে যোগ দিতে বিএনপির দুই সদস্যের ঢাকা ত্যাগ
সিউলে আইসিএপিপি সম্মেলনে যোগ দিতে বিএনপির দুই সদস্যের ঢাকা ত্যাগ
নারী ক্রিকেটারদের যৌন হয়রানি তদন্তে রাশনাকে প্রধান করে বিসিবির কমিটি 
নারী ক্রিকেটারদের যৌন হয়রানি তদন্তে রাশনাকে প্রধান করে বিসিবির কমিটি 
চীনা মন্ত্রী হাইশিংকে শাহজালাল বিমানবন্দরে বিএনপির প্রতিনিধি দলের অভ্যর্থনা
চীনা মন্ত্রী হাইশিংকে শাহজালাল বিমানবন্দরে বিএনপির প্রতিনিধি দলের অভ্যর্থনা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা, নতুন মুখ আনসেলমিনো
মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা, নতুন মুখ আনসেলমিনো
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ