কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১ আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে আব্দুল মাবুদ (৫৮) নামে এক হাজতি মারা গেছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে আব্দুল মাবুদ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

কারারক্ষী মো. সাইফুল ইসলাম বলেন, আব্দুল মাবুদ কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তিনি চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার হামিমপুর এলাকার আব্দুল সোবাহানের ছেলে। তবে কোন মামলার কারাবন্দি ছিলেন, সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি। 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, ‘‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’

 

/এআইবি/এসএনকে/
সম্পর্কিত
একদিনে হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৪০০
কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
তিন দশক পর নিউইয়র্কে হামে শিশুর মৃত্যু, জরুরি অবস্থা জারি
সর্বশেষ খবর
চলতি বছরের পর ইসরায়েলকে আর আর্থিক সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
চলতি বছরের পর ইসরায়েলকে আর আর্থিক সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
এশিয়া কাপের দলে সাব্বির
এশিয়া কাপের দলে সাব্বির
১০ ঘণ্টার পথ মাত্র সাড়ে ৩ ঘণ্টায়!
১০ ঘণ্টার পথ মাত্র সাড়ে ৩ ঘণ্টায়!
শ্রমিকদের ধাওয়ায় রাস্তা থেকে দৌড়ে থানায় পুলিশ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড
শ্রমিকদের ধাওয়ায় রাস্তা থেকে দৌড়ে থানায় পুলিশ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে মাকে হত্যা করা সেই সন্তান কারাগারে মারা গেছেন
শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে মাকে হত্যা করা সেই সন্তান কারাগারে মারা গেছেন