বনশ্রীতে মোটরসাইকেলে বাসের ধাক্কা, মাইলস্টোনের শিক্ষিকা নিহত

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫২ আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫৩

রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রীর ফরাজী হসপিটালের সামনের রাস্তায় রমজান পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামের ওই নারী রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ছি‌লেন।  

ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় খিলগাঁও থানার পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল বলেন, নিহতের মর‌দেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে। চালককে আটক করা হয়েছে। 

নিহ‌তের বাসা খিলগাঁওয়ের মেরাদিয়া নয়াপাড়া (৫৮/সি)। তার বাবার নাম মো. শফিউদ্দিন আহমেদ।
 

/এআইবি/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া সেই রুমিকে আত্মসমর্পণের নির্দেশ
লরির ধাক্কায় বাস উল্টে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, সড়ক-রেলপথ অবরোধ
সর্বশেষ খবর
চীনে ফুলেফেঁপে উঠছে ‘রোমান্স অর্থনীতি’
চীনে ফুলেফেঁপে উঠছে ‘রোমান্স অর্থনীতি’
বাংলাদেশের হ্যান্ডবলে নতুন ইতিহাস, আন্তর্জাতিক ব্যাজ পেলেন দুই রেফারি
বাংলাদেশের হ্যান্ডবলে নতুন ইতিহাস, আন্তর্জাতিক ব্যাজ পেলেন দুই রেফারি
জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠকে কী আলোচনা হলো
জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠকে কী আলোচনা হলো
গাজায় সত্য গোপনের স্বীকারোক্তি ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক মুখপাত্রের
গাজায় সত্য গোপনের স্বীকারোক্তি ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক মুখপাত্রের
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
ভারতের প্রথম বুলেট ট্রেনে যেসব সুবিধা থাকছে, গতি কত?
ভারতের প্রথম বুলেট ট্রেনে যেসব সুবিধা থাকছে, গতি কত?
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন