ককটেল বিস্ফোরণ, আওয়ামী লীগ নেতাসহ ৪ আসামি রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২২

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসহ চার জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এই রিমান্ডের এই আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- আওয়ামী লীগের ঢাকা দক্ষিণের বংশাল থানাধীন ৩২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর ইউনিটের দফতর সম্পাদক রায়হান উদ্দিন (৩৫), রাসেল খান (৩২), আলা উদ্দিন (২৮) ও আব্দুল্লাহ মাসহুর আশরাফী (২০)।

এর মধ্যে প্রধান আসামি রায়হানকে চার দিন এবং অপর তিন আসামিকে দুই দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। রাষ্ট্র পক্ষের আইনজীবী হারুন অর রশিদ এতথ্য নিশ্চিত করেন। 

এর আগে, গত ১৯ ও ২০ সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করা হয়। পরদিন ২০ সেপ্টেম্বর তাদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারী জোনের ইন্সপেক্টর মোহাম্মদ গোলাম মোস্তফা। তবে ওই দিন আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য দিন রাখা হয় মঙ্গলবার। 

রিমান্ড আবেদনে বলা হয়, গ্রেফতার আসামিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। মামলার মূল রহস্য উদঘাটন, পলাতক সহযোগীদের গ্রেফতার এবং আসামিদের হেফাজতে থাকা অবশিষ্ট বিস্ফোরক দ্রব্য উদ্ধারের জন্য তাদের নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন।

এ দিন রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরা হলে, আসামিপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় ও যাত্রাবাড়ী ট্রাফিক বক্সের সামনে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ইবাদুর রহমান (২৪) নামে এক পথচারী আহত হন। খবর পেয়ে ডিএমপির বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করে। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্যাদি নিয়ন্ত্রণ আইনের ৩/৬ ধারায় যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়।

পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ ও ২০ সেপ্টেম্বর ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করে পুলিশ। অভিযানে আসামিদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

/এআই/এফআর/
সম্পর্কিত
রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলপত্মী মাকছুদা: তদন্ত কর্মকর্তা
জগন্নাথের সামনে আ.লীগ কর্মী সন্দেহে আটক সেই যুবক দুই দিনের রিমান্ডে
সাংবাদিক নঈমুদ্দীনের মামলার অধিকতর তদন্তে এবার পিবিআই
সর্বশেষ খবর
স্কুলের কাছে বন্দুকধারীর গুলি, শিক্ষার্থীসহ আহত ৮
স্কুলের কাছে বন্দুকধারীর গুলি, শিক্ষার্থীসহ আহত ৮
রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলপত্মী মাকছুদা: তদন্ত কর্মকর্তা
রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলপত্মী মাকছুদা: তদন্ত কর্মকর্তা
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
জগন্নাথের সামনে আ.লীগ কর্মী সন্দেহে আটক সেই যুবক দুই দিনের রিমান্ডে
জগন্নাথের সামনে আ.লীগ কর্মী সন্দেহে আটক সেই যুবক দুই দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা