রাজধানীতে আত্মগোপনে থাকা সাবেক এমপি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৬ আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৯

রাজধানীর মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন রুহী। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসহ একাধিক মামলা রয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোশতাক আহমেদ রুহীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) মনোনয়নে নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মোশতাক আহমেদ রুহী। এর আগে ২০০৮ সালের নির্বাচনেও একই দলের মনোনয়নে তিনি সংসদ সদস্য হন।

/এসএনকে/এম/এমওএফ/
সম্পর্কিত
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-হামলা: গ্রেফতার ১৪
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
অস্ত্র-গুলিসহ হত্যা মামলায় ‘আবু লাল গ্রুপের’ প্রধান গ্রেফতার
সর্বশেষ খবর
রাজধানীতে মাদক ব্যবসার জে‌রে নারীকে কু‌পি‌য়ে হত্যা
রাজধানীতে মাদক ব্যবসার জে‌রে নারীকে কু‌পি‌য়ে হত্যা
ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে বড় চমক নটিংহ্যাম ফরেস্টের
ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে বড় চমক নটিংহ্যাম ফরেস্টের
মহাখালীতে পার্কিং করা বাসে আগুন
মহাখালীতে পার্কিং করা বাসে আগুন
ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ
ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা