মোবাইল আসক্তি নিয়ে বকা, অভিমানে ঘর ছাড়ে অষ্টম শ্রেণির ছাত্রী: অবশেষে উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩৯

পড়াশোনায় অমনোযোগী ও মোবাইলে মাত্রাতিরিক্ত আসক্তি ছিল অষ্টম শ্রেণির এক ছাত্রীর। এ কারণে তাকে শাসন করেন বাবা-মা। এতে অভিমান করে বাসা ছেড়ে পালিয়ে যান ওই ছাত্রী। পরে আশ্রয় নেন বান্ধবীর বাসায়।

এ ঘটনায় ছাত্রীর পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর তদন্ত করে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে পরিবারের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।

ওই ছাত্রী কুড়িল জোয়ার সাহারা জসীমউদ্দীন ইনস্টিটিউটে পড়ে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার কুড়িল চৌরাস্তা এলাকার বাসা থেকে সে বের হয়ে যায় বলে পরিবার জানিয়েছে। পরে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভাটারা থানায় একটি জিডি করে পরিবার।

ওই ছাত্রীর পরিবার বলছে, নিখোঁজ হওয়ার দুই দিন আগে লেখাপড়া নিয়ে তাকে বকাঝকা করা হয়েছিল। সোমবার সন্ধ্যা ৭টার দিকে সে বাসা থেকে বের হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরের দিন ভাটারা থানায় জিডি করা হয়।

জিডির তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার ‍উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের বাংলা ট্রিবিউনকে বলেন, বিষয়টি জানার পর তদন্ত করে ওই ছাত্রীকে তার বান্ধবীর বাসা থেকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, বকাঝকা করায় পরিবারের সদস্যদের ওপর অভিমান করে বাসা থেকে পালিয়ে বান্ধবীর বাসায় আশ্রয় নিয়েছিল ওই শিক্ষার্থী।

/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
খাল-ঝিল-ফুটপাতে প্রতিদিনই মিলছে মরদেহ
গুলশান ও বনানী থানায় নতুন ওসি
চলন্ত মেট্রোরেলের দরজা খুলে বিপত্তি, ২৬ মিনিট পর চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
আওয়ামী সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী
আওয়ামী সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী
‘রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দিবো’, এমপি ফজলুরের বক্তব্যের প্রতিবাদ জকসুর
‘রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দিবো’, এমপি ফজলুরের বক্তব্যের প্রতিবাদ জকসুর
ইসিতে লেবার পার্টি, যেসব দাবি জানালো দলটি
ইসিতে লেবার পার্টি, যেসব দাবি জানালো দলটি
অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ‘অ্যাসিটেট টো’ আমদানি, ১৬ কোটি টাকা রাজস্ব আদায়
অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ‘অ্যাসিটেট টো’ আমদানি, ১৬ কোটি টাকা রাজস্ব আদায়
সর্বাধিক পঠিত
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা