চলন্ত মেট্রোরেলের দরজা খুলে বিপত্তি, ২৬ মিনিট পর চলাচল স্বাভাবিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০

চলন্ত অবস্থায় হুট করে দরজা খুলে যাওয়ার ঘটনায় ঢাকা মেট্রোরেলের উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। কারিগরি ত্রুটি মেরামতের পর সার্ভিস পুনরায় চালু করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩৭ মিনিটে এই ঘটনা ঘটে। পরে প্রয়োজনীয় মেরামত শেষে সকাল ৮টা ৩ মিনিটে আবার মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ।

তিনি জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মেট্রোরেলের পেছনের অংশের একটি দরজা হুট করে খুলে যায়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই যাত্রীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়।

পরবর্তী সময়ে দ্রুত সময়ের মধ্যে যান্ত্রিক ত্রুটি মেরামত করা হলে নির্ধারিত রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে।

/এসও/এসটি/ 
সম্পর্কিত
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫, শীর্ষে মিরপুর
ঢাকার বাতাসে আজ স্বস্তি, ৬০ স্কোর নিয়ে মান ‘সহনীয়’
বংশালের ঐতিহাসিক পুকুর পাড় সংরক্ষণের উদ্যোগ ডিএসসিসি প্রশাসকের  
সর্বশেষ খবর
কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বললেন ট্রাম্প, জাতিসংঘে ওয়াকআউট প্রতিনিধি দলের 
কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বললেন ট্রাম্প, জাতিসংঘে ওয়াকআউট প্রতিনিধি দলের 
জাকার্তায় বাংলাদেশ কোচের দুঃখ
জাকার্তায় বাংলাদেশ কোচের দুঃখ
তিস্তার স্রোতে ভেসে যাচ্ছিল হাতির শাবক, ৩ কিলোমিটার পিছু নিয়ে উদ্ধার
তিস্তার স্রোতে ভেসে যাচ্ছিল হাতির শাবক, ৩ কিলোমিটার পিছু নিয়ে উদ্ধার
বয়ঃসন্ধিতে কিশোরীর আয়রনের ঘাটতি, খাবারের তালিকায় কী রাখবেন
বয়ঃসন্ধিতে কিশোরীর আয়রনের ঘাটতি, খাবারের তালিকায় কী রাখবেন
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না