দুর্নীতির মামলা: নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চাইলেন আবেদপুত্র সিয়াম 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪২

জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়াম নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চেয়েছেন। ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি.এম. তারিকুল কবীরের আদালতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন সিয়াম। 

এ দিন সিয়ামের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। পরে তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।

সিয়ামের আত্মপক্ষ শুনানি শেষে আগামী সোমবার যুক্তিতর্ক উপস্থাপনের দিন রাখা হয়েছে বলে জানিয়েছেন দুদক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য নেন আদালত। 

গত ১৭ জুন এ মামলায় সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত।

সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন উপসহকারী পরিচালক জাকির হোসেন। তবে তদন্তে সিয়ামের জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পান কর্মকর্তা।

/এআই/আইএএম/
সম্পর্কিত
কাউন্সিলর একরাম হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি পেছালো
আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলার অভিযোগ গঠন শুনানি পেছালো
বারিধারায় গাড়িচাপায় নিহত মেহেদীর পরিবারকে টাকা দিয়ে মীমাংসা
সর্বশেষ খবর
ক্লপ-জাভির অভিষেক, নেশন্স লিগের টাচলাইনে তারার হাট
ক্লপ-জাভির অভিষেক, নেশন্স লিগের টাচলাইনে তারার হাট
সাত মাসে ২ বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: এবি পার্টি
সাত মাসে ২ বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: এবি পার্টি
২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ১২৮৩
২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ১২৮৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের খেলাধুলায় যুক্ত করার উদ্যোগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের খেলাধুলায় যুক্ত করার উদ্যোগ
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়