মিরপুরের সেই স্বাস্থ্যকেন্দ্রের লুট হওয়া মালামাল উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:২২ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:২২

নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে রাজধানীর মিরপুর-১ এলাকার বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় খোয়া যাওয়া সব মালামাল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দারুস সালাম থানার দিয়াবাড়ি এলাকা থেকে মালামালগুলো উদ্ধার করা হয়। লুটের পর সেগুলো একটি কাভার্ডভ্যানে করে সেখানে রাখা হয়েছিল।

ওসি বলেন, স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এরই মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মামলার প্রধান আসামিসহ অন্যদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির অভিযোগ, মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করেন। পরে মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুট করা হয়। এরপর ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধাপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের পক্ষ থেকে শাহ আলী থানায় মামলা করা হয়েছে।

/এসএনকে/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সচিব পরিচয়ে কম দামে জমি বিক্রির কথা বলে ৩০ লাখ টাকা আত্মসাৎ
সচিব পরিচয়ে কম দামে জমি বিক্রির কথা বলে ৩০ লাখ টাকা আত্মসাৎ
গরিবের স্বাস্থ্যকেন্দ্রে ৬ ঘণ্টার তাণ্ডব, টেরই পেলো না পুলিশ?
গরিবের স্বাস্থ্যকেন্দ্রে ৬ ঘণ্টার তাণ্ডব, টেরই পেলো না পুলিশ?
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মীরসরাইয়ে ক্যামিক্যাল কারখানায় আগুন 
মীরসরাইয়ে ক্যামিক্যাল কারখানায় আগুন 
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা