ওসমান হাদি হত্যা মামলায় সম্পূরক তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৩ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৩

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অধিকতর (সম্পূরক) তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৩ নভেম্বর ধার্য করেছেন আদালত। 

রবিবার (২৭ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে এ দিন মামলার তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত পরবর্তীতে প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে এ তারিখ ধার্য করেন। এ নিয়ে মামলাটিতে অধিকতর প্রতিবেদন দাখিলের ২০ বারের মতো সময় পেলেন তদন্তকারী কর্মকর্তা। 

ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত ৬ জানুয়ারি এ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরপর গত ১৫ জানুয়ারি মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের নারাজি দাখিল করেন। ওই দিন আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য 
সিআইডিকে নির্দেশ দেন। 

‎মামলার অভিযোগে বলা হয়, শরীফ ওসমান হাদি অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক-সাংস্কৃতিক প্লাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন করে মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় মোটর সাইকেলে থাকা দুর্বৃত্তরা ১২ ডিসেম্বর দুপুর ২ টা ২০ মিনিটে হাদিকে গুলি করে পালিয়ে যায়। এতে তার মাথা ও ডান কানের নিচের অংশে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক জখম হন। 

পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং আরও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর মারা যান তিনি।

এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় ১৪ ডিসেম্বর হত্যাচেষ্টা মামলাটি করেন। পরে এটা হত্যা মামলায় রুপান্তর নেয়।

/এআই/আইএএম/
সম্পর্কিত
নড়াইলে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিমের বিরুদ্ধে দুদকের দুই মামলা
মা-ভাবিকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়ে মারলো যুবক
সর্বশেষ খবর
সালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি-নিষিদ্ধ লীগ: আবু হানিফ
সালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি-নিষিদ্ধ লীগ: আবু হানিফ
সিটির রায়ের প্রভাব পড়েছে মাঠে? ইংল্যান্ডের হারে বাড়ছে রহস্য
সিটির রায়ের প্রভাব পড়েছে মাঠে? ইংল্যান্ডের হারে বাড়ছে রহস্য
পাহাড়ের কোলে মহামায়া লেকে নৌভ্রমণে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকেরা
পাহাড়ের কোলে মহামায়া লেকে নৌভ্রমণে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকেরা
ঠাকুরগাঁও-১ আসনে ভালো নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর: সিইসি
ঠাকুরগাঁও-১ আসনে ভালো নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর: সিইসি
সর্বাধিক পঠিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী