আসিফ মাহমুদকে নিয়ে দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৩ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৩

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রেস ব্রিফিং করার আইনগত কর্তৃত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে কোনও ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শেষ হওয়ার আগে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তার সম্মানহানি না করার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়েছে।

রিট আবেদনে আসিফ মাহমুদকে নিয়ে দেওয়া প্রেস ব্রিফিংয়ের ভুল স্বীকার করতে দুদককে নির্দেশ দেওয়ারও আবেদন জানানো হয়েছে।

এ ছাড়া কোনও ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তাধীন থাকা অবস্থায় গণমাধ্যমে তথ্য প্রকাশ বা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তার সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন করা থেকে বিরত থাকতে দুদকের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত জানায় দুদক। এ সময় তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার বিষয়ে দুদকের একজন কর্মকর্তার বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

এরপর ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান আসিফ মাহমুদ। দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাকে আইনি নোটিশও পাঠানো হয়। নোটিশে দাবি করা হয়, দুদকের বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হওয়ায় আসিফ মাহমুদের রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

অন্যদিকে দুদক জানিয়েছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান কোনও রাজনৈতিক চাপ বা পক্ষপাতিত্বের ভিত্তিতে পরিচালিত হচ্ছে না। অভিযোগগুলো আইন অনুযায়ী যাচাই করা হচ্ছে।

/বিআই/আইএএম/
সম্পর্কিত
সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসির বাস ভাড়া দেওয়া নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট
আমানতের টাকা না পেয়ে হাইকোর্টে ন্যাশনাল ব্যাংকের ৪ গ্রাহক
রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না, হুঁশিয়ারি আসিফ মাহমুদের
সর্বশেষ খবর
ভালো খেলেও সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ
ভালো খেলেও সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ
‘২ কোটি দেন, সব সই করে দেবো’, লক্ষ্মীপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল
‘২ কোটি দেন, সব সই করে দেবো’, লক্ষ্মীপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল
তৃণমূলের নাম-প্রতীক বিরোধ ৪ মাসে নিষ্পত্তির নির্দেশ
তৃণমূলের নাম-প্রতীক বিরোধ ৪ মাসে নিষ্পত্তির নির্দেশ
মাইক্রোবাসে তুলে নেওয়া হয় ছাত্রদল নেতাকে, পরে হাত-পা বাঁধা লাশ উদ্ধার
মাইক্রোবাসে তুলে নেওয়া হয় ছাত্রদল নেতাকে, পরে হাত-পা বাঁধা লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!