বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৭ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৭

রাজধানীর শেরেবাংলা নগরের বাণিজ্য মেলার মাঠে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এগুলো নিষ্ক্রিয় করতে এসআরবির বোম্ব ডিস্পোজাল ইউনিট কাজ করছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে মাঠে এসব বোমার সন্ধান পায় এসআরবি। 

এসআরবি মূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পেয়ে এসআরবির সদস্যরা গিয়ে প্রায় ২০টির মতো ককটেল ও পেট্রোল বোমা সদৃশ বস্তু দেখতে পান। পরে এসআরবির বোম্ব ডিস্পোজাল ইউনিট গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করার কাজ শুরু করে। 

শেরে-ই-বাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “মাঠে পরিত্যক্ত অবস্থায় কিছু বোমা সদৃশ বস্তু পেয়েছে এসআরবি। তারা এগুলো নিষ্ক্রিয় করতে কাজ করছে।” 

এদিকে ঘটনাস্থলটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।

উদ্ধার করা বিস্ফোরকগুলো সেখানে কীভাবে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। উদ্ধার অভিযান ও বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 

/এসএনকে/এসটি/ 
সম্পর্কিত
বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ করছে দক্ষিণ সিটি
যাত্রাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য গ্রেফতার
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আসকের নিন্দা ও উদ্বেগ
সর্বশেষ খবর
সাবেক সরকারি কর্মকর্তার ৩৪ লাখ টাকা হাতিয়ে নিলো ‘কম্বোডিয়ান গ্যাং’ 
সাবেক সরকারি কর্মকর্তার ৩৪ লাখ টাকা হাতিয়ে নিলো ‘কম্বোডিয়ান গ্যাং’ 
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত
আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেফতার
আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেফতার
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেফতার আরও ২ আসামি কারাগারে
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেফতার আরও ২ আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!