রাজধানীতে সরকারি স্টাফ কোয়ার্টারে তালাবদ্ধ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০

তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সড়ক ও জনপথ (সওজ) স্টাফ কোয়াটারের তালাবন্ধ একটি কক্ষের ভেতর থেকে কম্বল মোড়ানো অবস্থায় নিশি আক্তার (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার স্বামী সাগর পলাতক রয়েছে। 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, আমরা সংবাদ পেয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সড়ক ও জনপথ কোয়ার্টারের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা করেছি। রুমটির বাইরে থেকে তালা বন্ধ ছিল। লাশটি কম্বল দ্বারা পেঁচানো ছিল। আইনিপ্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশটি সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে, তাকে মারধরের পর শ্বাস রোধে হত্যা করে বাইরে থেকে তালাবন্ধ করে হত্যাকারী পালিয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী সাগর পলাতক রয়েছে। 

নিহত গৃহবধূ চাঁদপুর উত্তর মতলব উপজেলার মো. খোকনের মেয়ে। ৫-৬ বছর আগে সম্পর্কের মাধ্যমে সাগরের সঙ্গে বিয়ে হয়। তাদের ৪ বছরেরর একটি সন্তান রয়েছে। সে পাশেই দাদা দাদির সঙ্গে থাকে। 

কী কারণে, কেন তাকে হত্যা করা হয়েছে, সে ব্যাপারে তদন্ত চলছে। তবে সন্দেহের তীর তার স্বামী দিকে। তার স্বামী মাদকাসক্ত বলেও জানায় পুলিশ। 

/আইএ/এআইবি/আইএএম/
সম্পর্কিত
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
ভাইরাল মিজানের ভাতের হোটেল আবার তুলে দিলো ডিএনসিসি
সদরঘাটে হঠাৎ প্রতিমন্ত্রী, লঞ্চভাড়া নিয়ে দিলেন যে নির্দেশ
সর্বশেষ খবর
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ