রাজনৈতিক প্রভাব ও পেশিশক্তির ব্যবহারে উদ্বেগ জানিয়ে ৩৮ নাগরিকের বিবৃতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯

দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক প্রভাব ও পেশিশক্তি ব্যবহার করে ভূমি দখল, বাড়িঘরে হামলা, চাঁদাবাজি ও লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছেন ৩৮ জন নাগরিক। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন জেলায় ভূমি ও বাড়ি দখল, চরের খাসজমি দখল এবং বাড়িঘরে হামলার ঘটনা ঘটছে। রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাট, মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় হামলা ও জমি দখল এবং ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও বিবৃতিতে উল্লেখ করা হয়।

পটুয়াখালীর চরবাংলা, নোয়াখালীর ভাটিরটেক ও চরফ্যাশন এবং ভোলার বিভিন্ন চরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভূমিহীনদের উচ্ছেদ ও জমি দখলের অভিযোগের কথাও বলা হয়। একই সঙ্গে ছিনতাই, শিশু ধর্ষণ ও নারীর বিরুদ্ধে সহিংসতার ঘটনাও উদ্বেগজনকভাবে বাড়ছে বলে বিবৃতিতে দাবি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এসব ঘটনায় বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর নিজস্ব বা ভাড়া করা বাহিনী ব্যবহারের অভিযোগ রয়েছে। রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের সম্পৃক্ততার কারণে কোথাও কোথাও পুলিশ যথাযথ ব্যবস্থা নিতে পারছে না বলেও অভিযোগ করা হয়।

এসব ঘটনার দ্রুত উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তি ও গোষ্ঠী এবং তাদের পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান ৩৮ নাগরিক। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য সরকারের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তারা।

/আইএএম/
সম্পর্কিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
স্টুডিও ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার তদন্ত-বিচার দাবি গণসংহতির
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় আসকের নিন্দা
সর্বশেষ খবর
বাংলাদেশে জাপানি বিনিয়োগ আরও সম্প্রসারণ চান রাষ্ট্রপতি
বাংলাদেশে জাপানি বিনিয়োগ আরও সম্প্রসারণ চান রাষ্ট্রপতি
সম্পদের তথ্য গোপন করে স্ত্রীসহ সাজা পেলেন সিভিল অ্যাভিয়েশনের হিরণ
সম্পদের তথ্য গোপন করে স্ত্রীসহ সাজা পেলেন সিভিল অ্যাভিয়েশনের হিরণ
রাজধানীতে সরকারি স্টাফ কোয়ার্টারে তালাবদ্ধ ঘর থেকে নারীর লাশ উদ্ধার
রাজধানীতে সরকারি স্টাফ কোয়ার্টারে তালাবদ্ধ ঘর থেকে নারীর লাশ উদ্ধার
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ