রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গত দুই দিনে ৪ হাজার ৬১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ১ হাজার গাড়ি ডাম্পিং ও ৫৫৮টি গাড়ি রেকার করা হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার (১ ও ২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি মামলা হয়েছে গুলশান বিভাগে—১ হাজার ৪৭১টি। এর মধ্যে ১৪৭টি বাস, ৩০টি ট্রাক, ৬৭টি কাভার্ডভ্যান, ১৯১টি সিএনজি ও ৫১৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মতিঝিল ও ওয়ারী বিভাগে ৫২৫টি করে, উত্তরা বিভাগে ৫২২টি, মিরপুরে ৪৪০টি, তেজগাঁওয়ে ২১৩টি, রমনায় ২১০টি এবং লালবাগে ১৫৫টি মামলা করা হয়েছে।
অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলের বিরুদ্ধে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন।
সরকারের এই আদেশ মানি না: জামায়াত নেতা আখতারুজ্জামান