শাহজালালে দুই বিমানকর্মীর জুতার ভেতর মিললো ১৬ কোটি টাকার স্বর্ণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২৬, ১২:৩৮ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩৮

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে ৮০টি স্বর্ণবার উদ্ধার করেছে শল্ক গোয়েন্দারা। যেগুলোর ওজন ৯.৩৪ কেজি। বাজারমূল্য আনুমানিক ১৬ কোটি ২৫ লাখ টাকা।
 
রবিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।  

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফদর (সিআইআইডি)-এর কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। এ সময় দুবাই থেকে আসা এমিরেটস অ্যায়ারলাইনসের ইকে০৫৮২ ফ্লাইটের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় মোট ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন প্রায় ৯ কেজি ৩৪০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

বিমানকর্মীদের জুতায় স্বর্ণবার লুকিয়ে চোরাচালানের অভিনব এই কৌশলে কারা জড়িত, কোথা থেকে এলো এবং কার কাছে পৌঁছানোর কথা ছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় এনবিআর। 
 
/আইএ/আইএএম/
সম্পর্কিত
শাহজালালে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান নাগরিক আটক
শাহজালালে তিন অভিযানে মিললো যা কিছু
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী
সর্বশেষ খবর
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার
শাহজালালে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান নাগরিক আটক
শাহজালালে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান নাগরিক আটক
সিইসির বিরুদ্ধে কেরালায় তদন্তের নির্দেশ: ২০০৬ সালের সেই মামলার নেপথ্যে কী?
সিইসির বিরুদ্ধে কেরালায় তদন্তের নির্দেশ: ২০০৬ সালের সেই মামলার নেপথ্যে কী?
প্রিয় বন্ধু দিবস: বন্ধুত্বের পুরোনো স্মৃতি ফিরিয়ে আনার দিন
প্রিয় বন্ধু দিবস: বন্ধুত্বের পুরোনো স্মৃতি ফিরিয়ে আনার দিন
সর্বাধিক পঠিত
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী