প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ অক্টোবর ২০২৬, ১৮:০০ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১৮:০০

বিচার প্রাপ্যতা নিশ্চিতকরণ এবং আইনি সেবা সম্প্রসারণ সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে জাপান যাচ্ছেন ১৭ জন বিচারক এবং ছয় জন আইনজীবীসহ মোট ২৩ জন প্রতিনিধি।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পরিকল্পনা শাখা থেকে ৭ অক্টোবর জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে আগামী ১ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এ উচ্চতর প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিনিধি দলটিতে বিচারক, মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, সুপ্রিম কোর্ট প্রশাসন, লিগ্যাল এইড কর্মকর্তা এবং জেলা বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি আইনজীবীরা রয়েছেন।

জাপানগামী দলে রয়েছেন— নরসিংদীর জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীর, কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব মো. মাসুম বিল্লাহ, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্টার এএইচএম তোয়াহা, হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মো. মাজহারুল হক, আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. সাইফুদ্দীন হোসাইন, মো. মঈনউদ্দিন কাদির ও মুহাম্মদ আশেকুর রহমান।

এছাড়াও তালিকায় রয়েছেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক মো. ফরিদুজ্জামান, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফুজ্জামান, কুমিল্লার চিফ লিগ্যাল এইড অফিসার মনিকা খান, বরিশালের যুগ্ম জেলা ও দায়রা জজ মনিরুজ্জামান, নরসিংদীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. তৌহিদ আল আজাদ, ঝিনাইদহের সিনিয়র দেওয়ানি জজ অনুশ্রী রায়, বগুড়ার দেওয়ানি জজ মো. রকিবুল হাসান এবং বরিশালের দেওয়ানি জজ মো. জাহিদুল ইসলাম।

আইনজীবীদের মধ্যে রয়েছেন—নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবী মোহাম্মদ আলী, মোহাম্মদ কাইয়ুম ও আফরোজা বেগম এবং কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবী আয়েশা বেগম, সরকার গিয়াস উদ্দিন মাহমুদ ও শাহিদা আনোয়ার।

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রশিক্ষণ ও ভ্রমণের সময়কালকে অংশগ্রহণকারীদের কর্মকালীন (অন ডিউটি) হিসেবে গণ্য করা হবে। এই সফরের যাবতীয় ব্যয়ভার বহন করবে জাইকা। এতে বাংলাদেশ সরকারের স্থানীয় বা বৈদেশিক মুদ্রার কোনও খরচ হবে না। প্রতিনিধি দলটি ১ নভেম্বর বা তার নিকটবর্তী সুবিধাজনক সময়ে জাপানের উদ্দেশে দেশ ত্যাগ করবে এবং প্রশিক্ষণ শেষে ১৪ নভেম্বর দেশে ফিরবে।

/বিআই/আইএএম/
সম্পর্কিত
রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
দেনমোহর না দিলে আদালত ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবে: হাইকোর্ট
সর্বশেষ খবর
পার্লামেন্টকে পাশ কাটিয়ে সৌদি আরবে সেনা পাঠাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
পার্লামেন্টকে পাশ কাটিয়ে সৌদি আরবে সেনা পাঠাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদ: বিক্ষোভকারী-পুলিশ মুখোমুখি (ফটোস্টোরি) 
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদ: বিক্ষোভকারী-পুলিশ মুখোমুখি (ফটোস্টোরি) 
বিমান ও পর্যটন খাতের শূন্য পদ পূরণের সুপারিশ
বিমান ও পর্যটন খাতের শূন্য পদ পূরণের সুপারিশ
দেশের ইতিহাসে প্রথম সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম অনুষ্ঠিত
দেশের ইতিহাসে প্রথম সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি