বিমান ও পর্যটন খাতের শূন্য পদ পূরণের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৬, ১৮:২৯ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১৮:২৯

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থায় শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে বাংলাদেশকে অন্যতম প্রধান এভিয়েশন হাব ও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের সামগ্রিক কার্যক্রম বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

কমিটি মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমের বাস্তবায়িত অংশ এবং শূন্য পদগুলোর বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার সুপারিশ করে। একইসঙ্গে শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এভিয়েশন খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত থেকে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে সমন্বয়ের সঙ্গে কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন তিনি।

কমিটি কার্যকরী টিম হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে ‘করবো কাজ, গড়ব দেশ’ নীতি ধারণ করে আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিমান পরিবহন ও পর্যটন খাত গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনার পরামর্শ দেয়।

বৈঠকে কমিটির সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, আলতাফ হোসেন চৌধুরী, লুৎফুল্লাহেল মাজেদ, সৈয়দ জাহাঙ্গীর আলম, আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ, মোছা. সুরাইয়া জেরিন, শওকত আরা আক্তার, মো. কামরুল হাসান এবং মো. আবু তালিব অংশ নেন।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নিত্যপণ্যের আমদানি ও খুচরা মূল্যের ব্যবধান কত, প্রতিবেদন দিতে বললো কমিটি
প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ
সর্বশেষ খবর
তীব্র হচ্ছে সৌদি-হুথি যুদ্ধ, জড়াচ্ছে সিরিয়া-তুরস্ক-পাকিস্তান
তীব্র হচ্ছে সৌদি-হুথি যুদ্ধ, জড়াচ্ছে সিরিয়া-তুরস্ক-পাকিস্তান
প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ
প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ
আবরার হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার আশ্বাস প্রধানমন্ত্রীর
আবরার হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার আশ্বাস প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত মিলার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত মিলার
সর্বাধিক পঠিত
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি