মাদক কারবার: উচ্ছেদ হলো ৫০ বছরের পুরোনো বস্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৬, ২২:৪৭ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ২২:৪৭

রাজধানীর শ্যামপুরের আইজি গেট এলাকায় দীর্ঘদিনের মাদক কারবারের অন্যতম ঘাঁটি হিসেবে ব্যবহৃত ৫০ বছরের পুরোনো আইজি গেট কলোনি বস্তি উচ্ছেদ করা হয়েছে। শ্যামপুর মডেল থানা পুলিশের সহায়তায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ২৬ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে এ উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শ্যামপুর থানার বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজি গেট ও তৎসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র প্রকাশ্যে ও গোপনে মাদক ব্যবসা করছিল। মাদক কারবারি ও মাদকসেবীদের নিয়মিত আনাগোনার কারণে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

বিশেষ করে এলাকাটির আশপাশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থী ও উঠতি বয়সী কিশোর-তরুণদের মাদকের সংস্পর্শে আসার ঝুঁকি সৃষ্টি হয়েছিল।

এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা, শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় নিরাপদ পরিবেশ নিশ্চিত এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শ্যামপুর মডেল থানা পুলিশ দীর্ঘদিন ধরে মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা নজরদারি করছিল।

এরই ধারাবাহিকতায় মাদক কারবারিদের গ্রেফতারের পাশাপাশি মাদক ব্যবসার অন্যতম ঘাঁটি উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট স্থানসমূহ চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের পর বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় মাদক কারবারিদের ব্যবহৃত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

একইসঙ্গে মাদক বিক্রয়, মজুত ও মাদকসেবীদের ব্যবহৃত স্থানগুলোকে মাদক ব্যবসার অনুকূল পরিবেশ থেকে মুক্ত করা হয়।

শ্যামপুর থানা পুলিশ বলছে, ২০২৫ সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত আইজি গেট এলাকায় মাদকদ্রব্য সংক্রান্ত ২৯টি মামলা হয়েছে। একই সময়ে পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলা এবং মোবাইল কোর্টের মাধ্যমে ২৫১টি অভিযান পরিচালনা করা হয়। এসব ঘটনায় ৩৮৯ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার কারণে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি হয়েছে। অভিভাবক, শিক্ষক ও স্থানীয় সচেতন নাগরিকরা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

/এসএনকে/আইএএম/
সম্পর্কিত
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: পল্টনে মশাল মিছিল
শেওড়াপাড়া মেট্রো-স্টেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদ: বিক্ষোভকারী-পুলিশ মুখোমুখি (ফটোস্টোরি) 
সর্বশেষ খবর
দেশে ফ্রিগেটসহ আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ 
দেশে ফ্রিগেটসহ আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ 
চুরি হওয়া জিনিসপত্র ছাড়াই ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক, বললেন বাংলাদেশে এটাই প্রথম ভ্রমণ
চুরি হওয়া জিনিসপত্র ছাড়াই ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক, বললেন বাংলাদেশে এটাই প্রথম ভ্রমণ
চাকরি তৈরিতে ট্রিলিয়ন ডলারের পুঁজির দিকে বিশ্বব্যাংকের নজর
চাকরি তৈরিতে ট্রিলিয়ন ডলারের পুঁজির দিকে বিশ্বব্যাংকের নজর
চীনের এআই বিপ্লব ঘটাতে পারে বাংলাদেশের কৃষিতেও
চীনের এআই বিপ্লব ঘটাতে পারে বাংলাদেশের কৃষিতেও
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’