মূল্যবান ওষুধ কুরিয়ারে বিদেশে পাচার: চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৬, ১৯:১৬ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১৯:১৬

ক্যানসারসহ বিভিন্ন জটিল ও দুরারোগ্য রোগের চিকিৎসায় ব্যবহৃত মূল্যবান ওষুধ বিদেশে পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ চার জনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। গ্রেফতারকৃতরা হলেন চীনা নাগরিক লি ফেন (৩৪), রংপুরের বকুল নাহার বিথী (২৪), সাতক্ষীরার ইউনুস আলী (২৬) এবং পটুয়াখালীর সজীব হাওলাদার (২৮)।

ওষুধ চোরাচালানের এই চক্রটির কাছ থেকে সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বাংলাদেশি ওষুধ এবং নগদ ৬ লাখ ৬ হাজার ১৪০ টাকা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর শাহজাহানপুরের ঝিলপাড় এলাকায় এসআরবি-৩-এর সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাইজুল আরেফীন।

তিনি জানান, বাংলাদেশ থেকে অবৈধভাবে বিদেশে ওষুধ পাঠানো এবং সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, চীনা নাগরিক লি ফেন ২০২৪ সালের আগস্টে ৩০ দিনের টুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন।

ভিসার মেয়াদ শেষ হওয়ার দুই থেকে তিন দিন আগে তিনি চীনে ফিরে যেতেন। এরপর এক থেকে দুই দিনের মধ্যে আবার টুরিস্ট ভিসায় বাংলাদেশে আসতেন।

গ্রেফতার বকুল নাহার বিথী ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চীনের হুনান নরমাল ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসন বিষয়ে পড়াশোনা করেন। এ সময় তিনি চীনা ভাষা শেখেন। পরে বাংলাদেশে ফিরে বিভিন্ন চীনা নাগরিকের সঙ্গে দোভাষী হিসেবে কাজ করেন।

এসআরবি-৩ বলছে, চক্রটি বাংলাদেশে তুলনামূলক কম দামে পাওয়া ওষুধ বিদেশে পাঠিয়ে অবৈধ ব্যবসা করছিল। লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসব ওষুধ পাঠানো হতো। পাচার করা ওষুধের মধ্যে ক্যান্সারসহ বিভিন্ন জটিল ও দুরারোগ্য রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধও ছিল।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বিদেশে পাঠানোর জন্য চক্রটির সদস্যরা প্রতিটি কার্টনে ২৪ থেকে ২৫ কেজি ওষুধ প্যাকেটজাত করতেন।

এসআরবি-৩-এর অধিনায়ক জানান, গত ১৩ অক্টোবর লাওসের কাস্টমস কর্তৃপক্ষ কুরিয়ারের মাধ্যমে পাঠানো ১০০ কেজি ওজনের একটি ওষুধের চালান বৈধ কাগজপত্র না থাকায় জব্দ করে। প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ না করে এসব ওষুধ বিদেশে পাঠানোর ঘটনায় আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ছাড়া প্রাথমিক অনুসন্ধানে বিভিন্ন ওষুধ কোম্পানির কিছু অসাধু কর্মচারীর চক্রটির সঙ্গে যোগসাজশের তথ্য পাওয়া গেছে। বেশি লাভের আশায় তারা ক্যানসারসহ দুরারোগ্য রোগের ওষুধের অবৈধ ব্যবসায় জড়িত ছিলেন।

/এসএনকে/আইএএম/
সম্পর্কিত
যুব উন্নয়ন অধিদফতরের প্রশ্ন ফাঁস চক্রের ৫ সদস্য গ্রেফতার
পুলিশ কর্মকর্তাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম: ‘স্পিকার মিরাজ’ গ্রেফতার
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা
সর্বশেষ খবর
দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে সাজেকে ৬ দিনের জন্য অবরোধ স্থগিত
দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে সাজেকে ৬ দিনের জন্য অবরোধ স্থগিত
দুর্গাপূজার টানা ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত দেশের পর্যটনকেন্দ্রগুলো
দুর্গাপূজার টানা ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত দেশের পর্যটনকেন্দ্রগুলো
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
গ্যাসের দাম বাড়েনি: সিএনজি ভাড়ায় নৈরাজ্য কেন
গ্যাসের দাম বাড়েনি: সিএনজি ভাড়ায় নৈরাজ্য কেন
সর্বাধিক পঠিত
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে