পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ অক্টোবর ২০২৬, ০০:৪১ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০০:৪১

যশোরের ঝিকরগাছায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় দায়িত্ব পালনকালে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধ করে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৯টা ৩০ মিনিটে উপজেলার ১ নম্বর বারোয়ারি কৃষ্ণনগর পূজামন্দিরের সামনে সংঘটিত এ ঘটনায় সংঘর্ষে জড়িত ৭ জন কিশোরকে আটক করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনসার-ভিডিপি সদস্যদের তাৎক্ষণিক, সাহসী ও পেশাদার পদক্ষেপে পূজামণ্ডপের নিরাপত্তা বজায় রাখা এবং দর্শনার্থী ও পুণ্যার্থীদের মধ্যে সৃষ্ট আতঙ্ক নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হয়।

ঘটনা সূত্রে জানা যায়, সিগারেট খাওয়াকে কেন্দ্র করে আনুমানিক ১৫ থেকে ২০ জন কিশোরের মধ্যে মারামারি ও সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের একপর্যায়ে তারা পূজামন্দিরের অভ্যন্তরে প্রবেশ করলে সেখানে উপস্থিত দর্শনার্থী ও পুণ্যার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার-ভিডিপির সদস্যরা দ্রুত পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসেন।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দায়িত্ব পালনরত ৬ জন আনসার-ভিডিপি সদস্য অত্যন্ত সতর্কতা, সাহসিকতা ও পেশাদারত্বের সঙ্গে সংঘর্ষে জড়িত কিশোরদের নিবৃত্ত করেন। এ সময় ৭ জনকে আটক করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

এ ঘটনায় দায়িত্ব পালনকারী আনসার-ভিডিপি সদস্যরা হলেন কমান্ডার মো. আব্দুল আলীম, ভিডিপি সদস্য মুছা করিম, আনসার সদস্য মো. আব্দুল হাকিম, আনসার সদস্য মো. রাকিব হোসেন, ভিডিপি সদস্য হাসিবুল ইসলাম এবং আনসার সদস্য মো. আব্দুর রহিম।

/এসএনকে/এসটি/ 
সম্পর্কিত
সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকেশ্বরী মন্দিরে বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
গুলশান-বনানী পূজামণ্ডপ জলজ ভাবনায় হারিয়ে যেতে বসা নদী ও জীবন-সংস্কৃতির আখ্যান
সর্বশেষ খবর
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক