২৫ লাখ টাকার হেরোইন উদ্ধার: মাদক ব্যবসায়ী মহিউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৬, ১৮:১০ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৮:১০

রাজধানীর কদমতলীর পোস্তগোলা এলাকায় ২৫ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধারের মামলায় মো. মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৭-এর বিচারক মো. খোরশেদ আলম এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাল উদ্দিন ও ফৌজিয়া বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

রায় ঘোষণার আগে কারাগার থেকে মহিউদ্দিনকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ২৩ নভেম্বর রাত ১টা ৫ মিনিটে র‍্যাব-১০-এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কদমতলী থানার পোস্তগোলা থেকে পাগলাগামী সড়কে ঈগল বক্স অ্যান্ড কার্টুন ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের সামনে কয়েকজন মাদক কারবারি হেরোইন কেনাবেচার জন্য অবস্থান করছেন।

পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সেখানে অভিযান চালায় র‍্যাবের একটি দল। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সাদা শপিং ব্যাগ হাতে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

অভিযোগ অনুযায়ী, মহিউদ্দিনের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো স্বচ্ছ পলিপ্যাকে রাখা তিনটি প্যাকেট থেকে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এজাহারে উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা উল্লেখ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিউদ্দিন দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা ব্যক্তিদের সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে কদমতলীসহ আশপাশের এলাকায় বিক্রির কথা স্বীকার করেন বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ৮(গ) ও ৪১ ধারায় মামলা করা হয়।

২০২২ সালের ২১ জানুয়ারি মামলার তদন্ত শেষে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম মহিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন

২০২৩ সালের ১১ এপ্রিল আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচারকালে ১৪ জন সাক্ষীর মধ্যে নয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

/এআই/এম/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
মাদক মামলার আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, গ্রেফতার ৩
যুবলীগ নেতা আবু তালেব হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
সর্বশেষ খবর
সাংবাদিক আলিফ হত্যার নিরপেক্ষ তদন্ত চায় কিউআরএস
সাংবাদিক আলিফ হত্যার নিরপেক্ষ তদন্ত চায় কিউআরএস
সৌদি-হুথি যুদ্ধবিরতিতে সহায়তা করতে প্রস্তুত ইরান
সৌদি-হুথি যুদ্ধবিরতিতে সহায়তা করতে প্রস্তুত ইরান
জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির রাজনৈতিক দায় রয়েছে: সাইফুল হক
জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির রাজনৈতিক দায় রয়েছে: সাইফুল হক
৬৫ হাজার টাকায় থাইল্যান্ড ভ্রমণ!
৬৫ হাজার টাকায় থাইল্যান্ড ভ্রমণ!
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি