যুবলীগ নেতা আবু তালেব হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

বগুড়া প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৬, ২২:২৪ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ২২:২৪

বগুড়া শহরে ইট ও বালু ব্যবসায়ী যুবলীগ নেতা আবু তালেব হত্যা মামলায় তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আয়েজ উদ্দিন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ফিরোজ হোসেন ফোকরা (২৫), চাঁন মিয়া এবং বাপ্পারাজ ওরফে বাপ্পা। আদালতের পিপি হারুনার রশিদ এসব তথ্য জানিয়েছেন।

মামলা থেকে জানা গেছে, আবু তালেব বগুড়া শহরের সাবগ্রাম বন্দর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ২০২০ সালের ১৪ জুন তালেবকে শহরের আকাশতারা এলাকায় ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করা হয়।

ঘটনার পরদিন ১৫ জুন তালেবের স্ত্রী রোখসানা বাদী হয়ে বগুড়া সদর থানায় ফোকরা, চাঁন মিয়া ও বাপ্পারাজের নাম ছাড়াও অজ্ঞাত পরিচয় আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে মামলা করেন।

মামলার পর অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ প্রধান আসামি ফোকরাকে গ্রেফতার করে তৎকালীন র‌্যাব। পরে অন্য আসামি চাঁন মিয়া ও বাপ্পারাজকেও গ্রেফতার করে পুলিশ।

পরে তারা বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিল্লাল হোসেনের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক শহীদুল ইসলাম। সাক্ষ্য গ্রহণ শেষে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

/এএম/ 
সম্পর্কিত
প্রকাশ্যে বাজারে সাংবাদিককে গুলি করে হত্যা
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, পরিকল্পনা করে দ্বিতীয় স্বামী
সর্বশেষ খবর
প্রকাশ্যে বাজারে সাংবাদিককে গুলি করে হত্যা
প্রকাশ্যে বাজারে সাংবাদিককে গুলি করে হত্যা
রিজার্ভ ৩৬.৩ বিলিয়ন ডলার, ১৪ দিনে রেমিট্যান্স এলো ১.৫ বিলিয়ন
রিজার্ভ ৩৬.৩ বিলিয়ন ডলার, ১৪ দিনে রেমিট্যান্স এলো ১.৫ বিলিয়ন
রাঙ্গুনিয়ায় উচ্ছেদ অভিযানে বন কর্মকর্তাদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তা আহত
রাঙ্গুনিয়ায় উচ্ছেদ অভিযানে বন কর্মকর্তাদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তা আহত
বিদেশি আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত হবে বার কাউন্সিলের বৈঠকে
মানবতাবিরোধী অপরাধের মামলা বিদেশি আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত হবে বার কাউন্সিলের বৈঠকে
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা