বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৬, ১৬:০৯ আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১৬:১৩

দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কাতারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) বিকালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের সচিব সাইদুর রহমান খান।

আন্তর্জাতিক পুলিশ সংস্থা-ইন্টারপোল ই-মেইলের মাধ্যমে শেখ আব্দুল হান্নানের গ্রেফতারের বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) জানিয়েছে। তবে তাকে কোথা থেকে, কী পরিস্থিতিতে গ্রেফতার করা হয়েছে কিংবা বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে কোনও উদ্যোগ নেওয়া হয়েছে কি না, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে ২০২৫ সালের জুলাই মাসে শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক।

দুদকের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, শেখ আব্দুল হান্নান তার বৈধ আয়ের উৎসের বাইরে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি তার নামে পরিচালিত ছয়টি ব্যাংক হিসাবে ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়।

এসব অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়। অন্যদিকে, পৃথক মামলায় তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনে দুদক। এছাড়া তার নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য মামলার এজাহারে উল্লেখ করা হয়। ওই মামলায় তাহমিদা বেগমকে প্রধান আসামি করা হয়। স্ত্রীকে অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে শেখ আব্দুল হান্নানকেও আসামি করা হয়।

দুর্নীতির এসব অভিযোগে এর আগে শেখ আব্দুল হান্নান ও তার পরিবারের সদস্যদের সম্পদ এবং ব্যাংক হিসাবের বিষয়ে আদালত থেকে একাধিক আদেশ দেওয়া হয়। সর্বশেষ গত ২০ সেপ্টেম্বর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তার নামে থাকা ৩৪ শতাংশ জমি ক্রোকের আদেশ দেন আদালত।

এদিকে, কাতারে গ্রেফতারের পর তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ধরনের পদক্ষেপ নেবে, তা জানা যায়নি।

/জেইউ/আইএএম/
সম্পর্কিত
মোহাম্মদপুরে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি: খুঁজতে গিয়ে মিললো আরও আটটি
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০
আরেক হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান সাথী গ্রেফতার
সর্বশেষ খবর
শুরুতেই নেপালকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ
শুরুতেই নেপালকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে তাবিথ আউয়ালের কী কথা হলো
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে তাবিথ আউয়ালের কী কথা হলো
হলিউড সিনেমার নতুন খলনায়ক সিলিকন ভ্যালি
হলিউড সিনেমার নতুন খলনায়ক সিলিকন ভ্যালি
মোহাম্মদপুরে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি: খুঁজতে গিয়ে মিললো আরও আটটি
মোহাম্মদপুরে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি: খুঁজতে গিয়ে মিললো আরও আটটি
সর্বাধিক পঠিত
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’, ইমেইল পাঠানোর পর স্ত্রীর সঙ্গে মিললো টেকির মরদেহ
‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’, ইমেইল পাঠানোর পর স্ত্রীর সঙ্গে মিললো টেকির মরদেহ
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে